• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Headline
ব্রাজিলে চালকবিহীন মনোরেলের সঙ্গে ক্রেনের সংঘর্ষ, আহত ১ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার আওয়ামী লীগ নেতার বাড়িতে লহ্মী পূজার দাওয়াতে এসে সাতজন আটক সন্তানদের প্রতিষ্ঠিত করেও শেষজীবনে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পঁচন ধরা মরদেহ জাজিরা থানা পুলিশের অভিযানে VARDS-এর সহযোগিতায় গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ মাসরিকের স্বপ্নের পাশে বন্ধুরা প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা সীমান্তে অপরাধ খুঁজতে গিয়েই সন্ত্রাসীদের নিশানা হন আলিফ

আওয়ামী লীগ নেতার বাড়িতে লহ্মী পূজার দাওয়াতে এসে সাতজন আটক

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

রাহাদ সুমন,

বরিশাল ব্যুরো :

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাসা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতদের পরিবারের সদস্যদের দাবী তারা সাবেক ইউপি চেয়ারম্যানের বাসায় লহ্মী পূজার দাওয়াতে এসেছিলো।

আটককৃতরা হলো- কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন, পলাশ হাওলাদারসহ মোট সাতজন।

এরমধ্যে পলাশ হাওলাদার বিগত আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক মামলার আসামি ছিলেন।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানিয়েছেন, আমাদের বাড়িতে লহ্মী পূজার অনুষ্ঠান চলছিলো। ওই অনুষ্ঠানে আমার কিছু শুভাকাঙ্খীদের দাওয়াত দেওয়া হয়েছিলো।

রবিবার সন্ধ্যার আগ মুহুর্তে বিএনপির কতিপয় কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে মব সৃষ্টি করে লহ্মী পূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দিয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের পর আজ সোমবার সকালে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা