• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Headline
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ মাসরিকের স্বপ্নের পাশে বন্ধুরা প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা সীমান্তে অপরাধ খুঁজতে গিয়েই সন্ত্রাসীদের নিশানা হন আলিফ ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৬ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা শরিয়া আইনে ‘তাজির’ কী, তাজিরে কি মৃত্যুদণ্ড দেওয়া যায় এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর সুরের টানে জমজমাট সিডনি অপেরা হাউস ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ

মাসরিকের স্বপ্নের পাশে বন্ধুরা

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে একজন শিক্ষার্থীর পড়াশোনার খরচ হিসেবে নগদ অর্থ সহায়তা করেছে লালমনিরহাট বন্ধুসভা। ২৫ অক্টোবর দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে ওই শিক্ষার্থীর হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।চলতি বছর লালমনিরহাটের দুরাকুঠি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে মাহমুদ আল হাসান মাসরিক। বর্তমানে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হয়েছে। তার বাবা অটোরিকশাচালক এরশাদ আলী ও মা মাজেদা বেগম গৃহিণী।পড়াশোনার খরচ বাবদ মা–বাবার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন বন্ধুরা। এরশাদ আলী বলেন, ‘অটোরিকশা চালিয়ে সংসারের খরচ নির্বাহ করি। ধারদেনা করে ছেলেকে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি করেছি। ভর্তিসহ আনুষঙ্গিক যে খরচ হয়েছে, টাকাটা পেয়ে খুব উপকার হলো।’মা মাজেদা বেগম বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, এমন ভালো কাজ আরও বেশি বেশি করতে আপনাদের তৌফিক দান করুন।’সহায়তা পেয়ে বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মাসরিক।এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, লালমনিরহাট বন্ধুসভার সভাপতি ফারাহ নাজ নাহার, সাবেক সভাপতি ও স্কুলশিক্ষক সাহেবর হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির ইসলাম প্রমুখ।সাহেবর হোসেন বলেন, ‘আমরা প্রথম আলো বন্ধুসভা করি কিছু পাওয়ার জন্য নয়, সমাজের মানুষের কল্যাণে ভালো কিছু করার জন্য। প্রাপ্তি বলতে মানসিক প্রশান্তি ও ভালো লাগা।’সভাপতি ফারাহ নাজ নাহার বলেন, ‘প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা বরাবরের মতো এ বছরও আমাদের সীমিত সামর্থ্যে একটি ভালো কাজ করতে পেরে ভালো লাগছে।’সভাপতি, লালমনিরহাট বন্ধুসভা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা