• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Headline
ইরান যুদ্ধ অবসানে চীন কীভাবে সাহায্য করতে পারে ও বিনিময়ে কী চাইতে পারে? যৌন নির্যাতনের দায়ে প্রযোজকের ১৫ বছরের কারাদণ্ড মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস আইফোনে নিজেদের বিজ্ঞাপন দেখতে বাধ্য করছে অ্যাপল, বিরক্ত ব্যবহারকারীরা সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন, ব্যাটিং পক্ষ আম্পায়ার ঠিক করলে সন্দেহ থাকবেই কুমিল্লায় 'কিশোর গ্যাং' অভিযোগে একরাতে ৬২৪ জনকে গ্রেফতার নিয়ে কী জানা যাচ্ছে জনস্বার্থ তোয়াক্কা না করে এভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম স্থানীয় সরকার নির্বাচন 'জানুয়ারির দিকে' করার পরিকল্পনা নির্বাচন কমিশনের যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে নতুন আরও ১১টি বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ

বানারীপাড়ায় নারীকে মারধর ও যৌনপীড়নের মামলায় সেই কৃষকদল নেতা কারাগারে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: / ৫৩২ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

বরিশালের বানারীপাড়ায় এক নারীকে মারধর, শ্লীলতাহানী ,টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী উদয়কাঠী ইউনিয়ন কৃষকদল সভাপতি শাহ আলম সিকদারকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ৫ মে বরিশালের সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে তিনি জামিনের প্রার্থনা করলে বিচারক তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। মামলা সুত্রে জানা গেছে, লেনদেন সংক্রান্ত পূর্ব
বিরোধের জের ধরে গত ৭ মার্চ বিকালে উদয়কাঠী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম সিকদার বাদী রাজিয়া সুলতানার তেতলা গ্রামের বাড়ির ঘরে ঢুকে সেলাই মেশিনের টেবিলের ওপর রাখা তার মোবাইল ফোনটি ভেঙে ফেলে এবং এর মধ্যে থাকা মেমরি ও সিম কার্ড এবং টেবিলের ড্রয়ারে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রাজিয়ার ছোট মেয়ে মাইসা (৯) এসময় ডাক চিৎকার দিলে রাজিয়া এসে এতে বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারাসহ ধর্ষণের উদ্দেশ্যে শ্লীলতাহানি (যৌনপীড়ন)
করেন এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান।
এ ব্যপারে ভূক্তভোগী ওই নারী কৃষকদল নেতা শাহ্ আলম সিকদারকে আসামী করে ৯ মার্চ সন্ধ্যায় বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা পেয়ে ১০ মার্চ এটি এজাহার হিসেবে রুজু করা হয়। সেই মামলায় জামিন প্রার্থনা করলে আদালত তা না মঞ্জুর করে আসামী শাহ্ আলম সিকদারকে কারাগারে পাঠান। এদিকে মামলা দায়ের ও আসামী কারাগারে যাওয়ার পর থেকে আসামীর ভাইসহ স্বজন ও সহযোগীদের পক্ষ থেকে বাদীকে নানা ভাবে হুমকিধামকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এদিকে নারীকে মারধর ও যৌণনিপীড়নের ঘটনায় জড়িত.এ কৃষক দল নেতার বিরুদ্ধে গত দুমাসেও দলীয় কোন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে প্রশ্ন উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা