• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Headline
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন? পিএইচপির নিরাপত্তাত্রুটি সমাধানের নেপথ্যের নায়ক কে এই অন্দ্রেজ সুরি ব্রাজিলে চালকবিহীন মনোরেলের সঙ্গে ক্রেনের সংঘর্ষ, আহত ১ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার আওয়ামী লীগ নেতার বাড়িতে লহ্মী পূজার দাওয়াতে এসে সাতজন আটক সন্তানদের প্রতিষ্ঠিত করেও শেষজীবনে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পঁচন ধরা মরদেহ জাজিরা থানা পুলিশের অভিযানে VARDS-এর সহযোগিতায় গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ মাসরিকের স্বপ্নের পাশে বন্ধুরা

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’—ফেসবুকে এমন পোস্ট দেওয়ার জেরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতৃত্ব সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রফিকুল বারীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।এর আগে গত শুক্রবার রফিকুল বারী নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তবে কী কারণে তাঁর মনে কষ্ট এবং কোন প্রেক্ষাপটে তিনি এ দাবি জানিয়েছেন, তা পোস্টে স্পষ্ট করেননি।এ বিষয়ে রফিকুল বারী গত শনিবার সাংবাদিকদের বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এতে আমাদের প্রধানমন্ত্রীরও ক্ষতি হচ্ছে।’রফিকুল বারী, সখীপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়কআমি যুবদল থেকে বহিষ্কার হয়েছি, কিন্তু বিএনপি থেকে নয়। পদ-পদবি ও দলীয় সুযোগ-সুবিধার জন্য আমি দল করি না। শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করে সেই শুরু থেকেই ছাত্রদল করেছি। মৃত্যুর আগপর্যন্ত বিএনপি করেই যাব, সত্য কথা বলেই যাব।সখীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, ‘যুবদলের কেন্দ্রীয় কমিটি রুবেল চৌধুরীকে দল থেকে বহিষ্কারের চিঠি গতকাল রাতে আমরা পেয়েছি। এর আগেও তাঁকে দল থেকে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি সংশোধন হননি।’শনিবার রাতে ফেসবুক পোস্টটি মুছে ফেলেছেন দাবি করে রফিকুল বারী আজ সকাল ১০টার দিকে বলেন, ‘আমি যুবদল থেকে বহিষ্কার হয়েছি, কিন্তু বিএনপি থেকে নয়। পদ-পদবি ও দলীয় সুযোগ-সুবিধার জন্য আমি দল করি না। শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করে সেই শুরু থেকেই ছাত্রদল করেছি। মৃত্যুর আগপর্যন্ত বিএনপি করেই যাব, সত্য কথা বলেই যাব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা