• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Headline
বরিশাল সাংবাদিক ফোরামের কমিটি গঠণ সুমন চৌধুরী, সভাপতি-সাঈদ পান্থ সম্পাদক সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা VARDS লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না,নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। জুলাই সনদ’ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পরিবর্তনের জন্য জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান রোকেয়া বেগম এমপির শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে গণতন্ত্র, জনগণের অধিকার ও গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত র‌্যাব-১১অভিযানেএক লক্ষ চুরানব্বই হাজার পিস বিদেশী সিগারেট উদ্ধার এবং কুমিল্লা হতে ১৮ কেজি গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চার সাংবাদিকের অকাল মৃত্যুতে খিলক্ষেত প্রেসক্লাবের আয়োজনে মিলাদ মাহফিল

বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম

রাহাদ সুমন / ৫৩৩ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

বরিশালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন বানারীপাড়ার কৃতি সন্তান মো: তারিকুল ইসলাম।আইন পেশায় সততা, নিষ্ঠা, দূরদর্শিতা, মেধা ,প্রজ্ঞা ও কর্মদক্ষতার সঙ্গে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে জাতীয় আইনগত সহায়তা দিবসে তিনি গৌরবের এ সম্মাননা অর্জন করেন। বৃহস্পতিবার (৭ মে) সকালে বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাডভোকেট তারিকুল ইসলামের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় সেখানে উপস্থিত বিচারক, আইনজীবী ও সুধীজনেরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দিত করেন।
বিচারক রাফিয়া ইসলাম, মো: মনিরুজ্জামান, এমদাদুল হক, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইমনসহ আইন অঙ্গনের বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, “আইন শুধু পেশা নয়, এটি মানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অ্যাডকেট মো: তারিকুল ইসলাম সেই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অব্যাহতভাবে পালন করছেন। তার এই অর্জন নতুন প্রজন্মের আইনজীবীদের জন্য অনুকরনীয় অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা এবং পেশাগত দক্ষতার জন্য অ্যাডকেট মো: তারিকুল ইসলাম আইন অঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেছেন। বিচারপ্রার্থীদের প্রতি মানবিক আচরণ ও নিষ্ঠার কারণে তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন।
সম্মাননা পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে অ্যাডভোকেট মো: তারিকুল ইসলাম বলেন, “এই সম্মাননা আমার একার নয়; এটি আমার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের অকুন্ঠ ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে উৎসর্গ করলাম। আমার পরম শ্রদ্ধেয় বাবা-মা আজ বেঁচে থাকলে আমার এ সম্মাননা অর্জনে তারা দারুন খুশি হতেন।
ভবিষ্যতেও মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এদিকে তার এ অর্জনে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা