• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline

উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

রাহাদ সুমন, বরিশাল ব্যুরো:

বরিশালের উজিরপুর উপজেলার
সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদল কর্মীকে নৃশংসভাবে
কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার ( ২৩ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে এ হত্যাকান্ডর ঘটনা ঘটে।
রাত সাড়ে ৯ টার দিকে কাওসার হাওলাদার,রাশেদ আমিনসহ কয়েকজন যুবদল কর্মী উজিরপুর-,কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় মাইক্রোবাস নিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। জীবন রক্ষার্থে

কাওসার ও রাশেদ আমিন ব্রিজের নিচে পানিতে লাফিয়ে পড়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে গিয়ে আশ্রয় নিলে সেখানে ঘরের দরজা ভেঙ্গে সন্ত্রাসীরা প্রবেশ করে কাওসারকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় যুবদল কর্মী ও সাবেক প্রবাসী রাশেদ আমিনও গুরুতর আহত হন। ভাঙ্গা দরজার পাশে দাঁড়িয়ে তিনি প্রাণে রক্ষা পান।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে যুবদল কর্মী কাওসারকে হত্যা করা হয়েছে। নিহত কাওসার হাওলাদার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওরাদারের পুত্র। পেশায় তিনি একজন ভাড়ায় চালিত মটরবাইক চালক । এ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যার ঘটনায় সন্দেহের তীর নিজদলের নেতা-কর্মীর বিরুদ্ধে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুল ইসলাম হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা