• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Headline
বিশেষ সংবাদ: সৌদির অনুরোধে হুতিদের লাগাম টানতে ইরানের ওপর চীনের চাপ, কারণ কী বিশেষ সংবাদ: এআই ব্যবহারে বাড়তি সুবিধা দিতে মেটার নতুন উদ্যোগ বিশেষ সংবাদ: গভীর রাতে মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের মশালমিছিল, ভিডিও ভাইরাল বিশেষ সংবাদ: টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ‘ফাঁদ’ পেতে প্রলোভন দিয়ে ৯৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ২ বিশেষ সংবাদ: এআই কি স্থায়ীভাবে নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বিশেষ সংবাদ: গণিত ভাইয়ার প্রশ্ন: পর্ব ১৩ বিশেষ সংবাদ: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ১০ ফ্যাকাল্টি ও বিভাগে শিক্ষক নিয়োগের সুযোগ বিশেষ সংবাদ: বাংলাদেশের জলবায়ু প্রস্তুতি কাগজে ভালো, বাস্তবায়নে ঘাটতি: আইনুন নিশাত বিশেষ সংবাদ: প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার বিশেষ সংবাদ: এ-লেভেল এবং ও-লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা দিল আইইউবি

বানারীপাড়ায় সাবেক শিক্ষক মিলন বন্ধু কুন্ডুর শ্রাদ্ধ অনুষ্ঠিত

Reporter Name / ৪৫৪ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মিলন বন্ধু কুন্ডুর (৮১) শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কুন্ডু বাড়িতে অনুষ্ঠিত এ শ্রাদ্ধানুষ্ঠানে বানারীপাাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা,উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল ভোর সাড়ে ৬ টায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে স্ট্রোক জনিত কারনে শিক্ষক মিলন বন্ধু কুন্ডু পরলোকগমণ করেন। এদিন দুপুরে নিজ বাড়ির পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। প্রয়াত শিক্ষক মিলন বন্ধু কুন্ডু বানারীপাড়া উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুন্ডু ও
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক উপ-পরিচালক এবং চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি পরিমল কুন্ডুর বড় ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা