• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Headline
ইরান যুদ্ধ অবসানে চীন কীভাবে সাহায্য করতে পারে ও বিনিময়ে কী চাইতে পারে? যৌন নির্যাতনের দায়ে প্রযোজকের ১৫ বছরের কারাদণ্ড মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস আইফোনে নিজেদের বিজ্ঞাপন দেখতে বাধ্য করছে অ্যাপল, বিরক্ত ব্যবহারকারীরা সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন, ব্যাটিং পক্ষ আম্পায়ার ঠিক করলে সন্দেহ থাকবেই কুমিল্লায় 'কিশোর গ্যাং' অভিযোগে একরাতে ৬২৪ জনকে গ্রেফতার নিয়ে কী জানা যাচ্ছে জনস্বার্থ তোয়াক্কা না করে এভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম স্থানীয় সরকার নির্বাচন 'জানুয়ারির দিকে' করার পরিকল্পনা নির্বাচন কমিশনের যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে নতুন আরও ১১টি বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ

বরিশালের গুণী সাংবাদিক ও আইনজীবী নেগাবান মন্টুর মৃত্যুতে সাংবাদিক সোহেল সানির শোক

রাহাদ সুমন / ৪৪৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

বরিশালের প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট আইনজীবী এবং বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর মৃত্যুতে বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক সোহেল সানি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। প্রসঙ্গত, অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু
শনিবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার এশারের নামাজের পর বরিশাল নগরীর আমানতগঞ্জ টিবি হাসপাতাল মাঠে তার জানাজা শেষে মুসলিম গোরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা