• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
সফল মানুষদের শৈশবের ১০টি অভ্যাস মেসির হাতে পুরস্কার তুলে দিয়ে আলোচনায় স্পেনের ভবিষ্যৎ রানি লিওনর গাবতলীতে ট্রাফিক মিরপুর বিভাগের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ! স্পেনে সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন মেসি বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর রফিক তালুকদারের ইন্তেকাল বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকেও ছাড়িয়ে গেল আফগানিস্তান ক্যান্সার, অকাল মেনোপজ ও কয়েক দশকের লড়াই: যেভাবে হিমায়িত ডিম্বাশয় টিস্যু থেকে জন্ম নিল এক সুস্থ শিশু দান–সদকা কোথায় করবেন, কোথায় করবেন না পেট্রলপাম্প থেকে তেল নিয়ে পালাচ্ছিলেন দুজন, পাঁচ কিলোমিটার ধাওয়া করে আটক

গাবতলীতে ট্রাফিক মিরপুর বিভাগের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন !

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

চালক, হেলপার ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা

সুমন খান:

জনসেবার পাশাপাশি মানবিক পুলিশিংয়ের দৃষ্টান্ত স্থাপন করতে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ।গতকাল শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ছানোয়ার হোসেন, পিপিএম বারের, দিকনির্দেশনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। কর্মব্যস্ত পরিবেশে চালক, হেলপার, ট্রাফিক সদস্য ও সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার। এ সময় গাবতলী ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোলাম মোস্তফা এবং দিয়াবাড়ি ট্রাফিকের টিআই রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।কর্মসূচির আওতায় বাসচালক, হেলপার, ট্রাফিক পুলিশ সদস্য ও সাধারণ পথচারীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। পরিবহন খাতের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও এ উদ্যোগ স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি করে।সড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক পুলিশের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের স্বাস্থ্যসেবায় এমন উদ্যোগকে জনবান্ধব পুলিশিংয়ের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।বিশেষ করে গাবতলী,আন্তঃজেলা বাস টার্মিনালের মতো ব্যস্ত এলাকায় পরিবহনশ্রমিক ও পথচারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।জনসেবাকে আরও অর্থবহ করা, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের ইতিবাচক সম্পর্ক জোরদার করা এবং মানবিক মূল্যবোধকে সামনে রেখে কাজ করার প্রত্যয়ে ট্রাফিক মিরপুর বিভাগের এ উদ্যোগ প্রশংসনীয়।ট্রাফিক মিরপুর বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর এ আয়োজন জনসেবামূলক কার্যক্রমে পুলিশের মানবিক ভূমিকার একটি উল্লেখযোগ্য উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা