• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

উত্তরা দিয়াবাড়ীতে পর্যটনকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা দখলের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় পর্যটন ও বিনোদনকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা দখলের অভিযোগ উঠেছে জাবেদ ওকামরুল মর্তুজা,নজরুল দেওয়ান ওরফে নজু দেওয়ান, তার সহযোগী হাসানের বিরুদ্ধে। স্থানীয় কয়েকজন ভুক্তভোগীর দাবি, প্রভাব খাটিয়ে তারা বিভিন্ন স্থাপনা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। এ ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করা, সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা সুরুজ মোল্লার দাবি।

অভিযোগ, জাবেদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং মিরপুর-১২ এলাকার সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেছেন তারা।
ভুক্তভোগী সুরুজ মোল্লার পরিবারে দাবি,অভিযোগকারীদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে দিয়াবাড়ীর বিভিন্ন পর্যটন এলাকায় প্রভাব বিস্তার করে পর্যটক ও ব্যবসায়ীদের হয়রানি করা হতো। সম্প্রতি জাবেদ জামিনে মুক্ত হওয়ার পর আবারও বিভিন্ন স্থাপনা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তাদের।
ভুক্তভোগী সুরুজ মোল্লার পরিবারের দাবি, তার পরিচালিত কাইকিং বোট লেকটি বর্তমানে জাবেদের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, লেকটি একসময় শিশু ও সাধারণ মানুষের বিনোদনের অন্যতম স্থান ছিল।
ভুক্তভোগীরা পরিবারের আরও দাবি করেন, গত ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কয়েকটি স্থাপনা দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে আবারও সেগুলো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। তাদের অভিযোগ, অস্ত্রধারী লোকজন নিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হামলার মাধ্যমে সম্পত্তির মালিকদের চাপে রাখা হচ্ছে।
ভুক্তভোগীদের পরিবারের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্পত্তির মালিকানা প্রমাণে গ্রহণযোগ্য সরকারি কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। অন্যদিকে, তাদের নিজেদের কাছে মালিকানার পক্ষে প্রয়োজনীয় সরকারি নথিপত্র রয়েছে বলে দাবি করেছেন তারা। এসব নথি যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং কথিত দখলের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন তারা।
ভুক্তভোগীরা পরিবারের পক্ষ থেকে বলেন, তারা ন্যায়বিচার চান। সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধ থাকলে তা আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হোক। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অন্যের সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্টকামরুল মর্তুজা,নজরুল দেওয়ান ওরফে নজু দেওয়ান, কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা