বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী-৩৯৯ জন গ্রেফতার, ¯^রাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী-০৩ জন গ্রেফতার, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, জঙ্গি-০২ জন গ্রেফতার, হত্যা মামলায়-২১৭ জন গ্রেফতার, ধর্ষণ মামলায়-১৩০ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৫৪ জন গ্রেফতারসহ ১৭৭ টি অস্ত্র, ১৫২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৬৩৯ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে| পাশাপাশি-১১৩ জন অপহরণকারী গ্রেফতারসহ-১৩৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত-১৪১ জন, দস্যুতা মামলার আসামী-০২ জন, জেল পলাতক-৪০ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৮৭৬ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে|

গত ০৯ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন গোবিন্দপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে| উক্ত অভিযানে ১| রোবিনা আক্তার (৩৮) ও ২| মোঃ রিফাত (২৫) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়| এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়|

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১| রোবিনা আক্তার (৩৮) কুমিল্লা জেলার বুড়িচং থানার গোবিন্দপুর গ্রামের মোঃ রাসেল এর স্ত্রী এবং ২| মোঃ রিফাত (২৫) কুমিল্লা জেলার বুড়িচং থানার গোবিন্দপুর গ্রামের মোঃ রাসেল এর ছেলে| গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে| র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়| মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে| গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo