বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

পীরগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে ভাঙা মুরালের ইট-পাথর পড়ে থাকায় দুর্ভোগ, দ্রুত অপসারণের দাবি

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

সরকার বেলায়েত :

রংপুরের পীরগঞ্জ উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে স্থাপিত মুরাল ভাঙার পরও দীর্ঘদিন ধরে ইট-পাথর পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।
জানা গেছে, সাবেক সরকারের আমলে প্রায় কোটি টাকা ব্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মুরাল বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপন করা হয়। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর মুরালটি ভেঙে ফেলা হয়। তবে ভাঙা মুরালের ইট-পাথরগুলো এখনো বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে পড়ে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়,
“ইট-পাথর পড়ে থাকার কারণে আমাদের চলাফেরা ও খেলাধুলায় সমস্যা হচ্ছে। দ্রুত এগুলো সরানো প্রয়োজন।”
এদিকে স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, এতদিন পেরিয়ে গেলেও কেন ভাঙা মুরালের অবশিষ্টাংশ অপসারণ করা হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত সময়ের মধ্যে ইট-পাথর সরিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo