
রানা মাহমুদঃ
ঢাকার সাভার আশুলিয়া এলাকা থেকে ডাকাতির শিকার হওয়া একটি চালবোঝাই ট্রাকের মালামাল কেরানীগঞ্জের আতাশুর এলাকার একটি গোডাউন থেকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, সম্প্রতি আশুলিয়া এলাকায় একটি চালবোঝাই ট্রাককে লক্ষ্য করে সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায় এবং ট্রাকটি থেকে বিপুল পরিমাণ চাল লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই বিষয়টি আশুলিয়া থানায় অবগত করে মুঈদ আশফাক (২৪) পিতা – আক্কাছ আলী, মাতা – রেহানা বেগম এপি সাং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ঢাকা। এরই প্রেক্ষিতে একটি ডাকাতি মামলা নং (৪৩,) ধারা ১৭০/১৭১/৯৫/৩৯৭ পেনাল কোর্ট রজু করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মো: রুবেল হাওলাদার এর দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা সাহসী ও দ্বায়িত্বপরায়ন অফিসার এসআই মিরাজ আকন এর নেতৃত্বে এসআই রিয়াজ এসআই ভজন চন্দ্র রায় এএসআই সেলিম সহ একটি চৌকশ টিম সরেজমিনে তদন্ত শুরু করে।
তথ্য-প্রযুক্তির সহায়তায় শ্রীনগরের ছনবাড়ী হতে ডাকাতি হওয়া ট্রাক যাহার নাম্বার : ঢাকা মেট্রো – ট- ১৩-০৯৭৬ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের আতাশুর এলাকার একটি গোডাউনে কেরানীগঞ্জ মডেল থানার সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সেখান থেকে ডাকাতি হওয়া ট্রাকের প্রায় ৮০ বস্তা চাল উদ্ধার করা হয়। পাশাপাশি ওই গোডাউন থেকে চাল ডাকাতি মামলার সাথে জড়িত শফিকুল ইসলাম (২৮) পিতা : আইয়ুব আলী, মাতা: বিউটি নামের একজন ব্যক্তিকে আটক করা হয়, যিনি এ ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছেন। তিনি আরও জানায়, ঘটনার সাথে জড়িত রয়েছেন মো: সবুজ মিয়া ও লিটন মিয়া নামের দুই ব্যাক্তির সাথে আরও অনেকে।
জানা যায়, মো: সবুজ মিয়া কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের “শ্রমিক দলের” সভাপতি এবং মো: লিটন মিয়া আতাশুর পঞ্চায়েত কমিটির সেক্রেটারি, দুজনই কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের আতাশুর এলাকার বাসিন্দা। উল্লেখ থাকে যে, মো: লিটন মিয়া নিজেই গোডাউনের মালিক।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ৮০ বস্তা চাল জব্দ করা সহ আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply