বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

স্বরূপকাঠি পৌর রাজনীতিতে উত্তাপ—মেয়র পদে জনপ্রিয়তা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ কাজী কামালের

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৬০ Time View

আদর্শ ও নেতৃত্বের প্রশ্নে দৃঢ় অবস্থান, তারেক রহমানের নির্দেশনায় রাজনীতিতে সক্রিয় থাকার ঘোষণা

সুমন খান:

পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ কাজী কামাল। তিনি নিজেকে ,নীতি-আদর্শের সৈনিক, দাবি করে জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী চলতে বদ্ধপরিকর এবং ভবিষ্যতে স্বরূপকাঠি পৌর মেয়র হিসেবে জনগণের সেবা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।একটি লিখিত বক্তব্যে কাজী কামাল বলেন, দীর্ঘদিন ধরে তিনি দলের আদর্শ ধারণ করে রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং জনগণের পাশে থেকে কাজ করার কারণে স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তা বেড়েছে। তবে এই জনপ্রিয়তাই একটি মহলের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি।তিনি আরও দাবি করেন, আমার এই জনপ্রিয়তা ও সম্ভাবনাকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।কাজী কামাল বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন কর্মী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজনীতি করে যেতে চান। “আমি আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি, ভবিষ্যতেও হবো না। জনগণের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই,যোগ করেন তিনি।এছাড়া তিনি পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমনের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, দলের নেতৃত্বের প্রতি সম্মান রেখে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে নেতাদের অবস্থান শক্ত করার প্রতিযোগিতা শুরু হয়েছে। এর ফলে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পাচ্ছে এবং অভিযোগ-পাল্টা অভিযোগের ঘটনাও বাড়ছে।এ বিষয়ে সাধারণ জনগণের মতামত জানতে চাইলে অনেকেই বলেন, আমরা উন্নয়ন ও সৎ নেতৃত্ব চাই। কে কী বলছে সেটা বড় বিষয় নাকে কাজ করবে সেটাই মূল কথা।সবমিলিয়ে, স্বরূপকাঠি পৌর রাজনীতিতে আসন্ন সময় আরও উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, অভিযোগ ও পাল্টা অভিযোগের এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এবং জনগণ কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo