
মোঃ শরিফুল ইসলাম শামিম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৮৯ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ৩১ মার্চ ২০২৬ খ্রি. ধামইরহাট পৌরসভা এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট পৌরসভাস্থ হাটখোলা বাজারে অভিযান চালিয়ে মোঃ স্বাধীন হোসেন (২৫) নামের একজনকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত স্বাধীন দক্ষিণ চকযদু গ্রামের আঙ্গুর হোসেনের ছেলে। একই দিনে অপর একটি অভিযানে দক্ষিণ চকযদু গ্রাম হতে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ লিপটন (৫১) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। লিপটন ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
নওগাঁ জেলা পুলিশ সুপার তরিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমানের নির্দেশে এই সফল অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই উজ্জ্বল মিয়ার নেতৃত্বে এএসআই রায়হানুল ইসলাম, এএসআই রুহুল আমিন এবং এএসআই মতিউর রহমানসহ পুলিশের একটি চৌকস দল।
এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই ‘জিরো টলারেন্স’। ধামইরহাট থানা এলাকাকে মাদকমুক্ত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করি। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করাসহ সকল আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের শেকড় উপড়ে ফেলতে আমাদের এই সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
Leave a Reply