বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

রূপগঞ্জে অবৈধ ভোজ্য তেলের কারখানায় অভিযান: দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমনসহ নানা অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে চাঞ্চল্যকর অপরাধীদের দ্রুত গ্রেফতার করে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে এই বাহিনী।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন ও মজুদের অভিযোগে অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ এবং রূপগঞ্জ উপজেলা প্রশাসন।
রূপগঞ্জ থানার তারাব এলাকায় পরিচালিত এ অভিযানে সিমু কনজুমার প্রডাক্টস নামক প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম সৈকতকে ১ লাখ টাকা এবং মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ-এর মালিক আঃ বাতেন দেওয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন করে বিভিন্ন নামী ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রায় ২০ হাজার লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় জব্দ করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল ও অবৈধ খাদ্যপণ্যের বিরুদ্ধে র‍্যাব-১১ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo