বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

চরমোনাই ঘাটে ডুবে গেল লঞ্চ এমভি মানিব-৪

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩০ Time View

রাহাদ সুমন,বরিশাল:

মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে চরমোনাই’র উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চ এমভি মানিক- ৪ চরমোনাই ঘাটে এসে ডুবে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চরমোনাই মাদ্রাসা সুত্রে জানা গেছে, লঞ্চটি ভোর রাতে যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিলো।

ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চের পেছনের দিকটা দেবে যায় এবং বুধবার দুপুরের দিকে জোয়ারের সময় লঞ্চটি ডুবে যায়। তবে এসময় কোনো যাত্রী বা লঞ্চ সংশ্লিষ্ট কেউ ভেতরে ছিলেন না বলে জানিয়েছেন চরমোনাই মাদ্রাসা কর্তৃপক্ষ।

লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীদের মতে লঞ্চটি মজবুতভাবে বেধে না রাখায় পানি কমে যাওয়ার সাথে সাথে এ দুর্ঘটনা ঘটতে পারে। লঞ্চের ভেতরে রাখা মুসল্লীদের বেশকিছু ছামানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo