বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ

  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

স্টাফ রিপোর্টার:

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আদাবর থানা যুবদলের প্রত্যাশী প্রার্থী, দায়িত্বশীলতার সাথে জানাচ্ছি যে, আমি দীর্ঘদিন যাবৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। এর ফলে সাধারণ জনগণের আস্থা ও সমর্থন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তা ও সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কিছু অসাধু ও হলুদ সাংবাদিকের মাধ্যমে আমার নাম বিকৃত করে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছে।

আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, উক্ত প্রচারিত সংবাদের কোনো প্রকার সত্যতা, প্রমাণ বা বাস্তব ভিত্তি নেই। এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার, যার উদ্দেশ্য আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা।

আমি এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিচ্ছি যে, ভবিষ্যতে আমার বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ বা প্রচার করা হলে, আমি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo