বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকদের অপচেষ্টার কৌশল। জামায়াত-এনসিপির নেতৃত্বাধীর ১১ দলীয় স্বাধীনতা বিরোধী জোটের পাশাপাশি স্বাধীনতার ঘোষকের রাজনৈতিক দলটিও আজ জাতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘জনসুরক্ষা আইন’ না করে ‘জুলাই সুরক্ষা আইন’-এর মত একটা ফ্যাসিস্ট বিল পাস করেছে। স্বাধীন বাংলাদেশের সরকার গঠন দিবস উপলক্ষে ১০ এপ্রিল বেলা ১১ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ‘একাত্তরকে মুছে দিতে কি জুলাই?’ শীর্ষক মত বিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, স্বঘোষিত পুলিশের ঘাতকদের সরদার এখন বলছে- ‘হাদীর খুনী ডিপ স্টেট’। আর সেই ডিপ স্টেটের ঘেটুপুত্রদেরকে দায়মুক্তি দেয়ার লক্ষ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য উঠে পরে লেগেছে। তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপির মত রাজনৈতিক দল। এসময় তিনি আবু সাঈদ, মুগ্ধ, হাদীসহ সকল হত্যার রহস্য উদঘাটনে সুষ্ঠুৃ তদন্ত করার দাবি জানিয়ে আরো বলেন, নাহিদরা ‘ডিপ স্টেট তথ্য’ গোপন রেখেই নির্বাচনে অংশ নিয়েছে, এমপি হয়েছে আর এখন বলছে- ‘ডিপ স্টেট জড়িত’। নাহিদ, আসিফ মাহমুদ, আখতার, হাসনাত, হান্নান, জুমা-জাবের, মেজর জাহাঙ্গীরসহ ইনকিলাব মঞ্চ-এনসিপির শীর্ষ সকল নেতাদেরকে আটক করে রিমান্ডে নেয়া হলেই জানা যাবে কে ঘাতক। এক্ষেত্রে ইউনূস এবং তার উপদেষ্টাদের সকলকে আইনের আওতায় আনাটাও জনদাবি। যেই জনগণ ‘না’ ভোট দিয়েছে এবং ভোট দিতেই যায়নি; সেই জনগণের সংখ্যা প্রায় ৯ কোটি এ কথা ভুলে গেলে চলবে না। সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সদস্য হাশেম মোল্লা, সৈয়দ আহমেদ ফারুক প্রমুখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ এসময় সংসদে দেশের মানুষের রুটি-রুজী-জীবন-জীবিকার কথা না ভেবে দ্রব্যমূল্য কমিয়ে স্থিতিশীল করা, জ¦ালানি তেল সংকট সমাধানে সুপরিকল্পিত পদক্ষেপ বিষয়সহ জনবান্ধব দাবিগুলো নিয়ে কথা না বলার নিন্দা জানিয়ে বলেন, কি একটা সংসদ দেশের অর্থ ব্যয় করে জনবিরোধী জুলাই সনদ নিয়ে ব্যস্ত সময় পার করছে আর সেই সুযোগে বাড়ছে দ্রব্যমূল্য, খুন-ধর্ষণ, নৈরাজ্য, সন্ত্রাস, দখল, চাঁদাবাজী এবং মববাজী।
মোমিন মেহেদী আরো বলেন, ইউনূস সমঝোতার মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে।’ একথা যেমন সত্য, তেমনই সত্য নাবালক-অসভ্য-বর্বর কিছু ছাত্র নামধারী ষড়যন্ত্রকারীকে সংদস্য করার পাশাপাশি স্বাধীনতা বিরোধীদেরকে সংসদে যাওয়ার বন্দবস্ত করেছে। আমি মনে করি যারা বলছে- ‘জুলাই যেখানে সেখানে মুক্তিযুদ্ধেও ইতিহাস প্রয়োজন নেই।’ তাদের সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ায় এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আবারো বিচারের আওতায় আনা উচিৎ। সেই সাথে স্বাধীনতা বিরোধীতার অপরাধে দেশদ্রোহী জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রতিটির নিবন্ধন বাতিলের দাবি এখন ৯ কোটি সাধারণ ভোটারের, যারা স্বাধীনতা বিরোধীদের রাজনীতি বাংলাদেশে দেখতে চায় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo