
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের পতনের পরও কমেনি যুবলীগ নেতার যুলম, হাজারো মামলা থাকার পরও প্রকাশ্যে চলাফেরা করছে যুবলীগ নেতা মুক্তার ।
জয়পুরহাট জেলা, আক্কেলপুর উপজেলা, রায়কালী ইউনিয়নের খাঁ-পাড়া গ্রামে মৃত্যু হাফেজ উদ্দিনের ছেলে মুক্তার হোসেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালিন সময় মানুষের উপর ঝুলুম অত্যাচার করে আসছে এখনো কমে নি তার ঝুলুম।
খাঁ-পাড়া গ্রামের জোব্বার সাখিদারের বিধবা মেয়ে মোছা: আছিয়া ছেলে সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকেন। সেখানে বাড়ি করার জন্য একটা জায়গা কিনলে সেই জায়গার উপর নজর দেয় যুবলীগ নেতা মুক্তার।
তাঁরপর থেকে অল্প কিছুতে তাকে মারধরের চেষ্টা অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছে যুবলীগ মুক্তার।
ইউপি সদস্য হওয়ার পরও গদিতে থাকতে পারেননি বেশি দিন, হাজারও মামলা থাকার পরও এখনো গ্রেফতার হয়নি যুবলীগ এই নেতা। গ্রেফতার হলেও বারবার জামিনে বেড়িয়ে আসেই বা কেন? এমনকি পুলিশকে মারধর করার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
গত ৩০ তারিখ বিধবা আছিয়া বেগম বাজার থেকে বাসায় ফিরে তার একটু পর মুক্তার তার দলবল ও দেশিও অস্ত নিয়ে এসে আছিয়ার বাসার তালা ভেঙে তাকে মারধর ও হত্যার হুমকি দেয়। সেখানে আছিয়ার ভাই মামুন ও আমিরুল তাকে বাঁচাতে আসলে তাদেরকেও মারধর করে মুক্তার ও তার দল।
এর পর থানায় জিডি করেন আছিয়া ও তার ভাইয়েরা।
স্বৈরাচারীর পতনের পরও দেশে এসব যুবলীগের অত্যাচারে কমেনি।
এসব বিষয়ে প্রশাসনের নজর নেয়া উচিত সবার আগে।
Leave a Reply