বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

স্বরূপকাঠি জ্বালানি তেল ও সড়ক আইনের অভিযানে ৬ জনের জরিমানা

  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩২ Time View

রাজ্জাক খান স্বরূপকাঠি থেকে:

পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠির জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুরে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন।

অভিযানকালে এক ব্যক্তিকে জ্বালানি তেল অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দিয়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে লাইসেন্সবিহীন সকল খুচরা বিক্রেতাকে অবিলম্বে বিক্রি বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া সড়ক পরিবহন আইন অমান্য করে লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং অবৈধ পলিথিন সংরক্ষণের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে পৃথক আরও ৫টি মামলায় ৫ জনকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ। তিনি বলেন, “জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্য আদায় জনসাধারণের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের অনিয়ম প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

প্রশাসন আরও জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং কোনো অনিয়ম সহ্য করা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo