বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ

  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৯ Time View

পিরোজপুর প্রতিনিধিঃ-

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সরকারি রাস্তা সংস্কারের বরাদ্দ ব্যবহার করে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের নিজ বাড়ির রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য মো. মিজান হাওলাদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (২৯ মার্চ) জিয়ানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার এ নোটিশ জারি করেন। নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিয়ানগর উপজেলা পরিষদের ২০২৫–২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-গম) কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে ইন্দুরকানী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর কালাইয়া গ্রামের রুস্তম মল্লিকের বাড়ি থেকে মামুন হাওলাদারের বাড়ি অভিমুখী রাস্তা মাটির কাজসহ ইটসোলিং করে পুনর্নির্মাণের জন্য তিন মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। যার বাজারমূল্য প্রায় এক লাখ টাকার বেশি।

তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, বরাদ্দকৃত রাস্তায় কাজ না করে ওই প্রকল্পের ইট ব্যবহার করে ইউপি সদস্য মিজান হাওলাদারের নিজ বাড়িতে প্রবেশের রাস্তা ইটসোলিং করা হয়েছে। উল্লেখ্য, মামুন হাওলাদার স্থানীয় ওই ইউপি সদস্যের আপন ভাই এবং তারা একই বাড়িতে বসবাস করেন।

স্থানীয় বাসিন্দা রুস্তম মল্লিক, রুবেলসহ একাধিক ব্যক্তি জানান, তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে এলাকার অনেক মানুষ চলাচল করলেও রাস্তা সরু হওয়ায় ভ্যান বা রিকশা চলাচল করতে পারে না। তারা অভিযোগ করেন, সরকারি বরাদ্দের কাজ না করে ইউপি সদস্য নিজের বাড়ির রাস্তা নির্মাণ করেছেন। যদিও ইউপি সদস্য দাবি করেছেন, তিনি ব্যক্তিগত অর্থে ইট কিনে রাস্তা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. মিজান হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে বাড়ির রাস্তা নির্মাণ করা যায় কিনা সেটা আমার জানা নেই। বরাদ্দের কাগজপত্রে ভুলও থাকতে পারে। বিষয়টি নিয়ে সরাসরি সাক্ষাৎ করে বিস্তারিত জানাব।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, অভিযোগ পাওয়ার পর সরেজমিন তদন্তে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে ইউপি সদস্য ও প্রকল্প সভাপতি মিজান হাওলাদারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। তাকে তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে এবং কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ বিষয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, প্রশাসন সব ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo