• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
এই সড়কে দিনে চলতেও ভয় বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: ২৪ ঘন্টার মধ্যে আশুলিয়া থেকে ধর্ষক সাইমন গ্রেপ্তার বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু ঝালকাঠীতে যুবদল নেতা রয়েল শিকদারের ইন্তেকাল মিরপুর কেন্দ্রীয় মন্দিরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের পরিদর্শন, প্রদান করলেন অনুদান উজিরপুরে দুই বছরেও দখলমুক্ত হয়নি সংখ্যালঘু পরিবারের বাড়ি ও মন্দিরের সম্পত্তি কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আতঙ্কিত যাত্রীরা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে দিল্লির বিমানবন্দরে হেনস্থার অভিযোগ, জরিমানাও করা হলো রংপুরে শিল্পের বিকাশে বড় বাধা অর্থায়ন ও জ্বালানিসংকট ট্রাম্প নেতানিয়াহুর পাশে দাঁড়ালেও তাঁকে সমর্থন জানাবেন না জেডি ভ্যান্স

বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: ২৪ ঘন্টার মধ্যে আশুলিয়া থেকে ধর্ষক সাইমন গ্রেপ্তার

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমানের নির্দেশনায় এসআরবির সহায়তায় থানা পুলিশ ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এর আগে ভিকটিমের মা ঝর্না বেগম বাদী হয়ে সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বালীপাড়া গ্রামের আব্দুল বেপারীর লম্পট ছেলে সাইমনের (২৩) বিরুদ্ধে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলা সুত্রে জানা গেছে, উপজেলার বালীপাড়া গ্রামের ওই প্রতিবন্ধী তরুণী রোববার (১৮ অক্টোবর) বিকাল ৩ টার দিকে প্রতিবেশী তাজউদ্দিনের বাড়ির পুকুরে গোসল করতে যায়। একই সময় তার মা বাড়ির পাশের জমিতে গরু বাঁধতে যান। তিনি বাড়িতে ফিরে প্রতিবন্ধী মেয়েকে ঘরে দেখতে না পায়ে খোঁজাখুজির এক পর্যায় প্রতিবেশী তাজউদ্দিনের ঘরের বারান্দায় লম্পট সাইমন কর্তৃক মেয়েকে ধর্ষিত হতে দেখতে পেয়ে ডাকচিৎকার দেন। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সাইমন দৌড়ে পালিয়ে যায়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসি সেন্টারে এবং মামলা নিয়ে দ্রুত সময়ের মধ্যে ঢাকার আশুলিয়া থেকে আসামীকে গ্রেপ্তার করে বরিশাল আদালতে পাঠানো হয়েছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা