রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠীর সদর উপজেলার গাভা-রামচন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ রয়েল শিকদার (৪৬) মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর মিরপুর -১১ নম্বরের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও পাকস্থলিতে ক্যান্সার রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি মা,স্ত্রী ও এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম ফেরদৌস মোর্শেদ রয়েল শিকদার গাভা- রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত ফজলে আলী শিকদারের কনিষ্ঠ ছেলে, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল হোসেন শিকদারের ভাগ্নে ও রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ডেইজীর স্বামী। বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবালিয়া বাসন্তী কুমারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার মরদেহ রামচন্দ্রপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে ঝালকাঠীর বিএনপি ও যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।