• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Headline
ফোডেনের হ্যাটট্রিকে দুর্দান্ত সিটি, ৭ গোলের ম্যাচে লিভারপুলের জয় কেউ যাচ্ছিলেন ছুটিতে, কেউ ব্যবসার কাজে, ফেরা হলো না ভারতের আন্দোলনকে নেপাল ও বাংলাদেশে সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তুলনা করা যাবে না, বললেন অভিজিৎ দিপকে টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার তরুণের মা বললেন, ‘ছেলেকে ফাঁদে ফেলে এই কাজ করানো হয়েছে’ ভারতে জয়শঙ্কর-রুবিও দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেল জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামালকে দাফন কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম বাভুমার ক্যারিয়ার–সর্বোচ্চ ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪২৫ ইরানে আবার হামলার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু জামিনে বেরিয়ে নিউগিনি আবাসন প্রকল্পের মালিককে হত্যার হুমকি, থানায় জিডি

বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মায়ের মামলা দায়ের

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে এক প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের মা ঝর্না বেগম বাদী হয়ে সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বালীপাড়া গ্রামের আব্দুল বেপারীর লম্পট ছেলে সাইমনের (২৩) বিরুদ্ধে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলা সুত্রে জানা গেছে, উপজেলার বালীপাড়া গ্রামের ওই প্রতিবন্ধী তরুণী রোববার (১৮ অক্টোবর) বিকাল ৩ টার দিকে প্রতিবেশী তাজউদ্দিনের বাড়ির পুকুরে গোসল করতে যায়। একই সময় তার মা বাড়ির পাশের জমিতে গরু বাঁধতে যান। তিনি বাড়িতে ফিরে প্রতিবন্ধী মেয়েকে ঘরে দেখতে না পায়ে খোঁজাখুজির এক পর্যায় প্রতিবেশী তাজউদ্দিনের ঘরের বারান্দায় লম্পট সাইমন কর্তৃক মেয়েকে ধর্ষিত হতে দেখতে পেয়ে ডাকচিৎকার দেন। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সাইমন দৌড়ে পালিয়ে যায়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন,ভিকটিমকে উদ্ধার করে
ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা নিয়ে আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা