• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
এই সড়কে দিনে চলতেও ভয় বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: ২৪ ঘন্টার মধ্যে আশুলিয়া থেকে ধর্ষক সাইমন গ্রেপ্তার বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু ঝালকাঠীতে যুবদল নেতা রয়েল শিকদারের ইন্তেকাল মিরপুর কেন্দ্রীয় মন্দিরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের পরিদর্শন, প্রদান করলেন অনুদান উজিরপুরে দুই বছরেও দখলমুক্ত হয়নি সংখ্যালঘু পরিবারের বাড়ি ও মন্দিরের সম্পত্তি কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আতঙ্কিত যাত্রীরা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে দিল্লির বিমানবন্দরে হেনস্থার অভিযোগ, জরিমানাও করা হলো রংপুরে শিল্পের বিকাশে বড় বাধা অর্থায়ন ও জ্বালানিসংকট ট্রাম্প নেতানিয়াহুর পাশে দাঁড়ালেও তাঁকে সমর্থন জানাবেন না জেডি ভ্যান্স

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার।
মৃত দুজনই ঝালকাঠি জেলার বাসিন্দা। তাদের মধ্যে রাশিদা বেগম (৬২) জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামের বাসিন্দা। অপরজন রেক্সনা (৪৫), তিনি রাজাপুর উপজেলার বাসিন্দা।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৭১৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৯৮৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৭০০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার বলেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। চিকিৎসাসেবার সক্ষমতার মধ্যে থাকতে হবে। সক্ষমতার বাইরে চলে গেলে কিছু করার থাকবে না।

তিনি আরও বলেন, মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা