• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline
কক্সবাজারে ঘুরতে গিয়ে মৃত্যুঝুঁকির কথা কেন আসছে? বাংলাদেশ ব্যাংকের পর এবার ১২ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার যৌনতা, প্রতারণা ও পুলিশি গুপ্তচরবৃত্তি: 'ভয়ঙ্কর' ছদ্মবেশী কর্মকর্তার বিতর্কিত কাহিনী অল-ব্ল্যাক আউটফিটে মেসি-আন্তোনেলা কেন যুক্তরাষ্ট্রে লাইব্রেরির তাক থেকে এত বই দ্রুত উধাও হয়ে যাচ্ছে? টানা দুই দিনে সোনার দাম কমল ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা কারফিউয়ের মেয়াদ বাড়লো প্যারিসে, দুই শহরে বিক্ষোভ নিষিদ্ধ সকালেই পড়ুন আলোচিত ৫ খবর ট্রাম্প কেন ইসলামাবাদকে ‘ধন্যবাদ পাকিস্তান’ বার্তা পাঠাচ্ছেন  ইন্টারনেট স্বাধীনতায় বাংলাদেশের উন্নতি, গণমাধ্যম নিয়ে উদ্বেগ

উজিরপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

Reporter Name / ৪২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী পরিবহনের চাঁপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ তিন বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক এলাকায়।

মর্মান্তিক এ দূর্ঘটনায় নিহতরা হলেন-আটিপাড়া গ্রামের বাসিন্দা কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) ও পাশ্ববর্তী ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)।

নিহত তিনজনেই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানিয়েছেন, তিন বন্ধু মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আটিপাড়া নামক এলাকায় ঢাকাগামী বেপরোয়াগতির যাত্রীবাহি সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাঁপা দেয়। এসময় মোটরসাইকেল চালক সৌরভ ঢালীসহ আরোহী মোস্তাকিক ও তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘাতক পরিবহনটিকে আটক করতে সক্ষম হলেও চালকসহ স্টাফরা পালিয়ে গেছে।

এ ঘটনায় পর প্রায় আধাঘন্টা মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ ছিলো। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করেছে।

ওসি (তদন্ত) ফারুক হোসেন আরও জানিয়েছেন-এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা