• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
কারফিউয়ের মেয়াদ বাড়লো প্যারিসে, দুই শহরে বিক্ষোভ নিষিদ্ধ সকালেই পড়ুন আলোচিত ৫ খবর ট্রাম্প কেন ইসলামাবাদকে ‘ধন্যবাদ পাকিস্তান’ বার্তা পাঠাচ্ছেন  ইন্টারনেট স্বাধীনতায় বাংলাদেশের উন্নতি, গণমাধ্যম নিয়ে উদ্বেগ ইবাদত কবুলের ৪ শর্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেটা ফাঁসের পর গ্রাহকরা কি অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকিতে? রাজধানীর নাখালপাড়া থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক চা বানাতে গিয়ে দেখেন, রান্নাঘরে ফোঁস ফোঁস করছে ‘কিং কোবরা’ সৌদি আরবে দাম্মাম বিমানবন্দরে হামলায় বাংলাদেশি আহত গাভা-রামচন্দ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক আলোচনায় জিয়া অন্তঃপ্রাণ সুমন মোল্লা

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

শুভ সকাল। আজ ২৩ অক্টোবর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।‘অস্ত্র দিয়ে বলে, যুদ্ধ করতে হবে না, সামনে-পিছে যাবা’পলাশ শেখ ও আলী হাসান সোহেল যুদ্ধে আহত হয়ে রাশিয়ায় হাসপাতালে মো. আলী হাসান সোহেলের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়। তিনি এখন রাশিয়ার পেনজা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালটি রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে। আলী হাসান ১ মাস ১০ দিন ধরে সেখানে চিকিৎসা নিচ্ছেন। গতকাল বুধবার তাঁর সঙ্গে ভিডিও কলে কথা হয় প্রথম আলোর। কাঁদতে কাঁদতে আলী হাসান বলেন, ‘এ জীবন কেউ চায় না। এটা কোনো জীবন না। বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি, সুস্থ হলে (দেশে ফেরানোর) চেষ্টা করবে বলে জানিয়েছে। কিন্তু সুস্থ হলে তো আবার যুদ্ধে পাঠিয়ে দেবে।’ বিস্তারিত পড়ুন… সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপির নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরালক্ষ্মীপুর সদরের এক সারের পরিবেশক। গতকাল রাতে থানা রোডেলক্ষ্মীপুরে সারের ডিলার হিসেবে মনোনীত ৫৭ জনের মধ্যে অন্তত ৪৫ জন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। অভিযোগ উঠেছে, দলীয় প্রভাব খাটিয়ে তাঁরা সারের ডিলার হিসেবে মনোনীত হয়েছেন। আগে থেকে সার ব্যবসার সঙ্গে যুক্ত আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ রয়েছে ডিলার নিয়োগের নীতিমালায়। তবে ডিলার হিসেবে মনোনীত বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অনেকেরই সারের ব্যবসার অভিজ্ঞতা নেই। বাদ পড়া অনেক আবেদনকারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সারের ব্যবসার সঙ্গে যুক্ত থাকার পরও তাঁরা ডিলার হতে পারেননি। বিস্তারিত পড়ুন… অমিত শাহর এক আদেশের কারণেই কি গ্যাংস্টার বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না মুম্বাই পুলিশলরেন্স বিষ্ণোইভারতের বিনোদনজগতে এখন এক আতঙ্কের নাম লরেন্স বিষ্ণোই, বিশেষ করে বলিউডে। গত তিন বছরে মুম্বাইয়ে অন্তত চারটি বড় অপরাধের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র পাওয়া গেছে। সর্বশেষ ১৮ অক্টোবর বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা জড়িত থাকার খবর আসে। বলিউডের আরেক অভিনেতা সালমান খানের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে ওই হামলা হয়েছিল বলেও বলা হয়। বিস্তারিত পড়ুন… মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরিয়ে আসছেসৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
চতুর্দশ শতাব্দীর ইতিহাসবিদ ইবনে খালদুন তাঁর বিখ্যাত ‘আল-মুকাদ্দিমা’ গ্রন্থে লিখেছিলেন, ‘সক্ষম উত্তরসূরি তৈরি করতে ব্যর্থ হওয়ায় তৃতীয় প্রজন্মের পর অনেক শক্তিশালী রাজবংশের পতন ঘটে।’ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে এখন সেই প্রশ্নই সামনে এসেছে। যে রাজবংশকে আরও শক্তিশালী ও সুরক্ষিত করার কথা ছিল, তিনি কি উল্টো সেই রাজবংশকেই দুর্বল করে ফেলেছেন?বিস্তারিত পড়ুন…১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের১১৬ বলে ২০২ রান করেছেন হ্যারি ব্রুকশুবমান গিলের রেকর্ডটা এক মাসও টিকল না। গত ৩০ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছিলেন ভারতের ওয়ানডে অধিনায়ক। আজ গিলকে পেছনে ফেলে ৫০ ওভার ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১১৪ বলে ২০০ রান পূর্ণ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক।বিস্তারিত পড়ুন…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা