• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
৭৫ বছরের পুরোনো গাউন আর ৫৫.৮ ক্যারেটের হীরায় কিম কার্দাশিয়ানের ভিন্টেজ লুক 'সব সন্তানের নামও মনে রাখতে পারি না', আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিকের গল্প বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী! বানারীপাড়ায় সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় অসুস্থ সংগীতশিল্পী রাসেল খানের মৃত্যু চুলা জ্বালাতেই ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া কেন সব সময় খারাপ নয় বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ? নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সায়েদাবাদে বিআরটিএর সচেতনতামূলক কর্মসূচি সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

বানারীপাড়ায় সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

রাহাদ সুমন / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

নির্মানাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভিতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।

মৃত শ্রমিকরা হলেন-বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানিয়েছেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হোসেন খানের নির্মানাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকের ভিতরে দুইজন শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন।

এসময় অক্সিজেনের অভাবে ওই দুইজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ দুই শ্রমিককে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ওসি আরও জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর চিকিৎসকেরা শ্রমিক জামাল হোসেন ও মো. সোহাগকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে এ দুই শ্রমিকের মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় তাদের পরিবারে শোকের মাতম বইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা