• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

টানা দুই দিনে সোনার দাম কমল ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

দেশের বাজারে টানা দুই দিন সোনার দাম কমল। আজ শুক্রবার ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। গতকাল বৃহস্পতিবার সোনার দাম কমেছিল ভরিতে ১ হাজার ৬৯১ টাকা। তার মানে দুই দিনে সোনার দাম কমল ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৮৪৯ টাকা।বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে। বলা হয়, দেশের বাজারে তেজাবি সোনার দাম কমেছে। তাই সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে বৈশ্বিক বাজারে সোনার দরপতনই হচ্ছে মূল কারণ। আজ সকাল ১০টায় সোনার নতুন দর কার্যকর হয়েছে।নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমে হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ভরিতে ২ হাজার ১০০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।

এদিকে ১৮ ক্যারটের সোনার দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমে ৩ হাজার ৮৪৯ টাকা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা। সোনা ও রুপার দামের সঙ্গে মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা