• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Headline
এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর, ফল প্রকাশের বিস্তারিত ২৬ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক স্খলনে প্রাতিষ্ঠানিক ও আইনগত শাস্তির দাবি হেফাজতে ইসলামের লাল শাড়িতে আইশা, গরমে নাজেহাল ফারিয়া বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের র‍্যালি সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: বাতিল-স্থগিত ১৪৪ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকা শক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী সিডনিতে কাল চালু হচ্ছে নতুন দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর

পিরোজপুরে পুরনো আয়রন ব্রিজ ভেঙে খালে, সাংবাদিকসহ আহত- ৪, অল্পের জন্য রক্ষা পেলেন জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক: / ৮১ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরে সরকারি খাল দখলমুক্ত ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে ফেরার পথে একটি পুরনো আয়রন ব্রিজ ভেঙে খালে পড়ে চারজন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে থাকা পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীমসহ সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর পৌরসভার পিটিআই সংলগ্ন বৈদ্যপাড়া খালের ওপর এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- পিরোজপুর পৌরসভার সার্ভেয়ার সুপতি হালদার চঞ্চল, স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি নাঈম তালুকদার, সংগঠনটির সহসভাপতি জুবায়ের আল মামুন এবং সমাজসেবী গাজী কামরুজ্জামান শুভ্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি খাল দখলমুক্ত করা এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই এলাকায় যান। অভিযান শেষে ফেরার সময় পুরনো আয়রন ব্রিজটির ওপর দিয়ে লোকজন চলাচলকালে হঠাৎ ব্রিজের একটি অংশ ভেঙে খালের মধ্যে পড়ে যায়। এতে চারজন আহত হন।

আহতদের মধ্যে পৌরসভার সার্ভেয়ার সুপতি হালদার চঞ্চল গুরুতর আহত হয়েছেন। তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম এবং পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন হাসপাতালে ছুটে যান। তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

পুরনো ও ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজটির অবস্থা আগে থেকে পরিদর্শন করা হয়েছিল কি না এবং এটি ব্যবহারের উপযোগী ছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। দুর্ঘটনার পর ব্রিজটির নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবহার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা