• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
জনসমক্ষে ‘কারাবন্দী’ ট্রাম্প, তেহরানে অভিনব আয়োজন মাদকের সাথে জড়িতদের ঘৃনাভরে প্রত্যাখান করতে হবে ইলুহারের উন্নয়ন ও জনসেবার প্রত্যাশা নিয়ে চেয়ারম্যান পদে আগ্রহী সাকিল আহম্মেদ কেন বারবার উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের মৃত্যুর গুজব ওঠে? ভারতে পড়তে ও লিখতে ভুলে যাওয়া মেয়েটির সঙ্গে কী ঘটেছে? পত্রিকা: 'জামায়াত সংশ্লিষ্টতায় প্রধানমন্ত্রীর সফরে রাষ্ট্রদূত বাদ' দেশের বিভিন্ন নদ–নদী থেকে আড়াই হাজার মরদেহ উদ্ধার কক্সবাজারে ঘুরতে গিয়ে মৃত্যুঝুঁকির কথা কেন আসছে? বাংলাদেশ ব্যাংকের পর এবার ১২ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার যৌনতা, প্রতারণা ও পুলিশি গুপ্তচরবৃত্তি: 'ভয়ঙ্কর' ছদ্মবেশী কর্মকর্তার বিতর্কিত কাহিনী

মাদকের সাথে জড়িতদের ঘৃনাভরে প্রত্যাখান করতে হবে

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

রাহাদ সুমন,
বরিশাল ব্যুরো :

মাদক বিক্রেতা ও সেবনকারীদের ঘৃনাভরে প্রত্যাখান করতে হবে। মাদকের সাথে জড়িতদের প্রতিহত করা না গেলে সমাজকে এগিয়ে নেয়া যাবেনা। পাশাপাশি আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।

মাদককে না বলি শ্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে বরিশালের মুলাদী উপজেলার চরকালেখা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ষোলঘর মৃধাবাড়ি ঈদগাহ মাঠে জনগণের সাথে মাদক মুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার প্রধান আলোচক আসন্ন চরকালেখান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক মো. নুরুল হক খান। তিনি আরও বলেছেন-আমি মাদকের বিরুদ্ধে আগেও সোচ্চার ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো।

নুরুল হক খান আরও বলেছেন-মাদক ও জুয়া মুক্ত চরকালেখান ইউনিয়ন পরিষদ গড়াই আমার মুল লক্ষ্য।

মানব কল্যান সংস্থার সভাপতি মো. রফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চরকালেখান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, আসাদুজ্জামান মালেক সরদার, আঃ রব, গিয়াস উদ্দিন খান, মোশাররফ হোসেন ঢালীসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী ও পেশার নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা