• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
বানারীপাড়ায় সন্ধ্যা নদী গর্ভে বিলীণের পথে বৈদ্যুতিক টাওয়ার : অন্ধকারে নিমজ্জিত হবেন লাখো মানুষ ৫ কাঠা জমির দখল নিয়ে দুই ভাইয়ের সংঘাত, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন মুকুল আমিন বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালীন বরিশালে ছাত্রদলের দুই গ্রপের হাতাহাতি বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম বঙ্গভবনে আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে ডিএমপির উত্তরা বিভাগের ডিসিসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

বানারীপাড়ায় বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত

Reporter Name / ১০৮ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রাহাদ সুমন,
বরিশাল ব্যুরো :

বরিশালের বানারীপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৫টায় উপজেলার বন্দর বাজারের হরিসভা মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়। শত শত ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে রথযাত্রাটি বন্দর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা সড়ক হয়ে বাসস্ট্যান্ড গিয়ে হাসপাতাল মোড়ে শ্রীগুরু সেবাশ্রমে গিয়ে শেষ হয়। জগ্মনাথ,বলরাম,শুভদ্রার এই যাত্রাজুড়ে ভক্তরা হরিনাম সংকীর্তন, ধর্মীয় সংগীত ও প্রার্থনায় অংশ নেন। এতে পুরো এলাকায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রথযাত্রায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার উজিরপুর সার্কেল সৌমেন্দ্র কুমার বাইন, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান উপজেলা বিএনপির মহিলা সম্পাদিকা ডেইজি বেগম প্রমুখ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরের উপদেষ্টা আশিষ কুন্ডু, সভাপতি উজ্জ্বল কুন্ডু,সম্পাদক তারেক কর্মকার, সার্বজনীন লোকনাথ মন্দিরের সভাপতি বিটু লাল দাস,সম্পাদক উত্তম সাহা, শ্রী গুরু সেবাশ্রমের সভাপতি ভক্ত কর্মকার,সম্পাদক জহর লাল সাহা সহ উপজেলার সকল মন্দিরের সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও রথযাত্রার আয়োজন করা হয়। কঠোর নিরাপত্তায়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করে সরকার ও পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা