• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Headline
পবিত্র ঈদুল আজহা তোরা ভোগের পাত্র ফেলরে ছুঁড়ে ত্যাগের তরে হৃদয় বাঁধ….সোহেল সানি ঈদুল আযহায় সম্প্রীতি, ত্যাগ ও মানবতার বার্তা দিলেন মুজাহিদুল হক মুরাদ সিকদার ঈদুল আযহায় ত্যাগ ও মানবতার আহ্বান জানালেন যুবদল নেতা বাবুল মোল্লা ঈদুল আযহা উপলক্ষে স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুনির হোসেনের শুভেচ্ছা বানারীপাড়ায় কোরবানির আগের দিন দুঃসংবাদ পেলেন বিএনপি নেতা ছাতকে-দোয়ারাবাজার সীমান্তে দিয়ে রাতভর ঢুকছে ভারতীয় গরু মহিষ। ক্ষতিগ্রস্থ খামারিরা নিরাপত্তা চেয়ে জিডি করলেন নতুনধারার শান্তা ফারজানা রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ হিজলায় নৌকাডুবি,বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ ট্রাফিক পুলিশের অভিযানে আটক ৩, উদ্ধার কোরবানির পশুভর্তি পিকআপ

আশুলিয়ায় শত বছরের নয়নজুলি খাল দখল করে ফ্যান্টাসি কিংডমের ড্রেন নির্মাণসহ বিভিন্ন স্থাপনা তৈরি

Reporter Name / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

হেলাল শেখঃ

ঢাকার আশুলিয়া এলাকায় শত বছরের পুরনো সরকারি নয়নজুলি খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে দেশের অন্যতম বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ খালের জায়গায় ড্রেন নির্মাণ করছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ মে ২০২৬) সরেজমিনে দেখা যায়, প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী নয়নজুলি খালটির একটি বড় অংশ দখল হয়ে গেছে। বিশেষ করে ফ্যান্টাসি কিংডমের ভেতরে খালের জায়গায় বড় আকারের ড্রেন নির্মাণের কাজ চলছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, খালটি দ্রুত উদ্ধার না করা হলে এবং ড্রেন নির্মাণ বন্ধ না হলে আগামী ১০ বছরের মধ্যে জামগড়া এলাকাসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ জলাবদ্ধতায় পড়তে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষের দাবি, জনস্বার্থ বিবেচনায় তারা নিজস্ব অর্থায়নে বিকল্প ড্রেন নির্মাণ করছে, যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল থাকে। এদিকে অভিযোগ রয়েছে, খালটির দুই পাশে ইতোমধ্যে বাড়িঘর, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলে প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে খালটি দখল করে রেখেছে। স্থানীয়দের মতে, এসব দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু জানিয়েছেন, খুব শিগগিরই আশুলিয়ার সরকারি নয়নজুলি খাল দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এলাকাবাসী জানান, সাভার- আশুলিয়া অঞ্চলে ফুটপাত দখল, ঝুট ও নেট ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষ, ভাঙচুর ও গোলাগুলির ঘটনা প্রায়ই ঘটছে। এমন পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা