• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline
বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার যুব ও ছাত্রদল নেতার হামলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত নিরাপদে বাঁচতে বরগুনায় দুই সন্তানের জননীর আকুতি নৌপথের বাস্তব চিত্র জানতে বরগুনায় নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অংশীজন সেমিনার দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ নাগেশ্বরীতে মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘিরে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে; পটিয়ায় বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি বন্ধ সরকারি শিল্পকারখানা দ্রুত চালুর নির্দেশ, দেশি-বিদেশি বিনিয়োগে জোর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

হিজলায় নৌকাডুবি,বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ

Reporter Name / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক:

বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ রয়েছেন।

সোমবার বিকেল আনুমানিক ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, উপজেলার ধূলখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুর ইসলাম (৪৫), তার ছেলে মো. ইব্রাহিম (১২) এবং মো. হারুন বিশ্বাস (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্য পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, জেলে কার্ডের চাল নিয়ে আলিগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশ্যে একটি ইঞ্জিনচালিত নৌকা রওনা দেয়। মাঝ নদীতে যাওয়ার পর আকস্মিক ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকায় থাকা ৮ জনের মধ্যে পাঁচ জন যাত্রী পাশ দিয়ে যাওয়া অপর একটি ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান। তবে তিনজন নিখোঁজ হন।

নিখোঁজদের সন্ধানে স্থানীয়রা নদীতে জাল ফেলে চেষ্টা করছেন। এছাড়াও উদ্ধার অভিযানে নৌ-পুলিশের সাথে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরাও অংশ নিয়েছেন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা