• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Headline
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল তৃতীয় জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ বরিশালের মিডিয়াঙ্গন আজ সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের পিতা আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী বানারীপাড়া ও উজিরপুরে ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শিক্ষা কার্যক্রম ব্যহত প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রনয়ন করা হবে : প্রতিমন্ত্রী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ; ব্যর্থতায় কঠোর ব্যবস্থার হুশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে ব্যারিষ্টার সাইফের শাড়ি-লুঙ্গি বিতরণ

রাহাদ সুমন / ২২২ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

বরিশাল বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফের উদ্যোগে সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের পরিবারের পক্ষ থেকে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গত তিন দিন ধরে বানারীপাড়া পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। শনিবার দিনভর সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের উপজেলার লবনসাড়ার গ্রামের বাড়িতে চার হাজার দরিদ্র মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। রোববার সকালে বানারীপাড়া সন্ধ্যা নদীর দুই পাড়ের খেয়া ও ফেরীঘাটে শ্রমিকদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এছাড়াও সোমবার বানারীপাড়া পৌরশহরসহ বিভিন্ন এলাকায় কোরবানির ঈদের এ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এ প্রসঙ্গে সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের ছোট ছেলে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ বলেন, এলাকাবাসীর সুখে-দুঃখে আমরা সবসময় পাশে ছিলাম আগামীতেও থাকবো ইনশাআল্লাহ্। আমার প্রয়াত বাবা-মায়ের আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া কামনা করছি। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশিতে উচ্ছ্বসিত দরিদ্র এ পরিবারগুলো ব্যারিষ্টার সাইফের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা