• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline
ঈদুল আযহায় সম্প্রীতি, ত্যাগ ও মানবতার বার্তা দিলেন মুজাহিদুল হক মুরাদ সিকদার ঈদুল আযহায় ত্যাগ ও মানবতার আহ্বান জানালেন যুবদল নেতা বাবুল মোল্লা ঈদুল আযহা উপলক্ষে স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুনির হোসেনের শুভেচ্ছা বানারীপাড়ায় কোরবানির আগের দিন দুঃসংবাদ পেলেন বিএনপি নেতা ছাতকে-দোয়ারাবাজার সীমান্তে দিয়ে রাতভর ঢুকছে ভারতীয় গরু মহিষ। ক্ষতিগ্রস্থ খামারিরা নিরাপত্তা চেয়ে জিডি করলেন নতুনধারার শান্তা ফারজানা রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ হিজলায় নৌকাডুবি,বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ ট্রাফিক পুলিশের অভিযানে আটক ৩, উদ্ধার কোরবানির পশুভর্তি পিকআপ বরিশালে মহাসড়কে পরিবহনের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

বানারীপাড়ায় কোরবানির আগের দিন দুঃসংবাদ পেলেন বিএনপি নেতা

রাহাদ সুমন / ২৯ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল আযহার আগের দিন দল থেকে বহিস্কারের দুঃসংবাদ পেলেন উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আবু সাঈদ। বুধবার (২৭মে) সকালে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে মাওলানা আবু সাঈদকে উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়। বরিশাল
জেলা বিএনপির (দক্ষিণ) আহবায়ক-সদস্য সচিব ও স্থানীয় সংসদ সদস্য এস.সরফুদ্দিন আহমেদ সান্টুকে এর অনুলিপি দেওয়া হয়েছে। বহিস্কারের এ পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এদিকে তার এ বহিস্কারে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন বহিস্কারটা কোরবানির পরের দিনও করা যেতো। এ বহিস্কার যেন কোরবানির আগের দিন দলীয় পদ থেকে তাকে কোরবানি,দেওয়া হলো।এ বিষয়ে উপজেলার লবণসাড়া হালিমা খাতুন আলিম মাদরাসার প্রভাষক বহিস্কৃত বিএনপি নেতা মাওলানা আবু সাঈদ বলেন, ন্যায়ের পক্ষে থাকায় ও মাদকবিরোধী অবস্থান নেওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যসহ আমাদের দলের নেতৃবৃন্দের অবস্থান জিরো টলারেন্স। মাওলা আবু সাঈদের অভিযোগ সঠিক নয় মূলত দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে বার বার সতর্ক করার পরেও সংশোধন না হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা