• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Headline
ছাতকে-দোয়ারাবাজার সীমান্তে দিয়ে রাতভর ঢুকছে ভারতীয় গরু মহিষ। ক্ষতিগ্রস্থ খামারিরা নিরাপত্তা চেয়ে জিডি করলেন নতুনধারার শান্তা ফারজানা রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ হিজলায় নৌকাডুবি,বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ ট্রাফিক পুলিশের অভিযানে আটক ৩, উদ্ধার কোরবানির পশুভর্তি পিকআপ বরিশালে মহাসড়কে পরিবহনের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত বরিশালের গোয়াল ঘরে বজ্রপাতে পাঁচটি গরুর মৃত্যু ঘুষ ও আটকের রমরমা বানিজ্যে আবার শিরোনাম হলেন কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ার বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে ব্যারিষ্টার সাইফের শাড়ি-লুঙ্গি বিতরণ বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে ব্যারিষ্টার সাইফের শাড়ি-লুঙ্গি বিতরণ

নিরাপত্তা চেয়ে জিডি করলেন নতুনধারার শান্তা ফারজানা

নিজস্ব প্রতিবেদক: / ১০ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিরাপত্তা চেয়ে জিডি করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। ২৬ মে বেলা ১১ টায় শাহবাগ থানায় জিডি করার গণমাধ্যমকে তিনি বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল-এর উসকানিমূলক বক্তব্যের পর গত ২৪ মে থেকে আমাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেয়া হচ্ছে। যারা হুমকি দিচ্ছে তারা বলছে- ‘শরিয়া আইন নিয়ে যেহেতু আমি কথা বলেছি, সেহেতু আমাকে ধর্ষণ করা জায়েজ, হত্যা করা জায়েজ।’ যদি ধর্মীয় নেতারা শরিয়া আইন জানার পরও মসজিদে ধর্ষণ করে, মাদ্রাসায় ধর্ষণ করে-বলাৎকার করে তাহলে সেই শরিয়া আইন আমি চাই না। আমি চাই ইসলামী শরিয়া আইন, যে আইন বেতনভূক্ত ইমাম, ভিক্ষিাবৃত্তির মাদ্রাসা বা ফেসবুক-ইউটিউবিং করা, দেশ বিরোধী বক্তব্য দেওয়া, শিক্ষা বিরোধী বক্তব্য দেওয়াসহ সকল অন্যায়-অপরাধ-দুর্নীতিকে প্রতিহত করবে।

শান্তা ফারজানা এসময় আরো বলেন, আমার মা মদীনা মনোয়ারায় হজ¦ করতে গিয়ে ইন্তেকাল করেছেন, সেখানেই তাকে আল্লাহ তা’য়ালা কবর দেয়ার তৌফিক দিয়েছেন, একজন মুসলমান হিসেবে বরাবরই আমি প্রকৃত ধর্ম ও মানবতাকে লালন করি। এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, হাশেম মোল্লা প্রমুখ।

উল্লেখ্য, জিডিতে শান্তা ফারজানা জানিয়েছেন, গত ২৩/৫/২৬ তারিখ সময় অনুমান বেলা ১১:০০ ঘটিকায় তোপখানা রোড নামক স্থানে আমার অফিসে কর্মস্থলে অবস্থান কালীন সময় আমার মোবাইলে ফেসবুক আইডি তে প্রবেশ করে দেখতে পাই, ফেসবুক আইডি হইতে আমার নামে অপপ্রচার, হুমকি প্রদান করা হয়েছে। আমি বিভিন্ন ভাবে চেষ্টা করিয়াও উক্ত অপপ্রচার কারীর পরিচয় সনাক্ত করিতে ব্যর্থ হই। তাছাড়াও আমাকে ৮৮০-০৯৬৩৯২৩২৯২২, ৮৮০-৯৬৯৪৯৫০৭৮৮ নাম্বার সমূহ থেকে ফোন দিয়েও বিভিন্ন হুমকি দেয়। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।

শাহবাগ থানায় শান্তা ফারজানার দায়েরকৃত জিডি নম্বর- ১৭৫৩,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা