• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Headline
যা কিছু এখনো বাজেটের ভেতরে সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে নাট্যাঙ্গনে বহুমাত্রিক ইনামুল হকের অভাব চতুর্থ দফায় রিয়াদ বিমানবন্দরে হামলা সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিএনপির রাজনীতিতে আলোচনায় মুন্সি বজলুল বাছিদ আঞ্জু, সামনে কী ভূমিকা? পত্রিকা: 'রাতে একা চলতে ভয় পুলিশের' দুই মাস আগে ডেঙ্গুতে মাকে হারিয়েছে চিতায় মুখাগ্নি করেছিলেন তিন বছরের শিশু অরূপ হালদার

ঈদুল আযহায় সম্প্রীতি, ত্যাগ ও মানবতার বার্তা দিলেন মুজাহিদুল হক মুরাদ সিকদার

স্টাফ রিপোর্টার / ৩০৪ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ মুজাহিদুল হক মুরাদ সিকদার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা শুধু আনন্দের উৎসব নয়, বরং ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক অনন্য শিক্ষা।তিনি বলেন,কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা। বর্তমান সময়ে হিংসা, বিভেদ ও অস্থিরতার মধ্যেও ঈদের এই মহিমান্বিত শিক্ষা মানুষকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে পারে।অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মোঃ মুজাহিদুল হক মুরাদ সিকদার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো।
তিনি আরও বলেন,ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পাবে, যখন সমাজের প্রতিটি মানুষ সমানভাবে আনন্দ ভাগাভাগি করতে পারবে। তাই সকলের প্রতি আহ্বান থাকবে—নিজ নিজ অবস্থান থেকে মানবিক দায়িত্ব পালন করুন।
বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সামাজিক বাস্তবতায় এমন ইতিবাচক ও মানবিক বার্তা সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। “ঈদ মোবারক”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা