বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

ভূরুঙ্গামারীতে জুয়েলারি শপে হামলা, ১২ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩০ Time View

এ কে এম শওকত হোসেন
ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দি নিউ চিত্র রেখা জুয়েলার্স নামের একটি জুয়েলারি শপে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ভূরুঙ্গামারী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জুয়েলারি শপের মালিকের অভিযোগ এসময় দোকান থেকে প্রায় ১২ ভরি সোনার গহনা ছিনতাই হয়েছে।

দি নিউ চিত্র রেখা জুয়েলার্সের স্বত্বাধিকারী গোপাল চন্দ্র প্রসাদ বলেন, অতর্কিত আমার ব্যবসা প্রতিষ্ঠানে সুবল, তাপস, পরিমল, তরণীকান্ত, সন্তোষ, সমর, লক্ষণ, সুকুমার, সন্তোষ সহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি হামলা করে ভাংচুর চালায়। হামলাকারীরা দোকানে থাকা প্রায় ১২ ভরি সোনার বিভিন্ন গহনা নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা। আমার বড় ভাই কৃষ্ণ চন্দ্র প্রসাদকে মারধর করে। হামলার প্রমাণ লোপাট করতে তারা দোকানের সিসিটিভি ক্যামেরার যন্ত্রপাতি নিয়ে যায়। বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভূরুঙ্গামারী জুয়েলার্স সমিতির সভাপতি ও হিন্দু কল্যাণ ফন্টের থানা আহ্বায়ক মধু মোহন প্রসাদ বলেন, একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের বিষয়টি বসে নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। তারপরেও জুয়েলারির দোকানে হামলা হয়েছে। উপজেলার সমস্ত জুয়েলারির দোকান বন্ধ রয়েছে। জুযেলারি সমিতির পক্ষ থেকে এ হামলার বিচার দাবি করছি।

নিউ চিত্র রেখা জুয়েলার্সের কর্মচারী আল-আমীন বলেন, প্রায় এক থেকে দেড়শ মানুষ এসে দোকানে হামলা করে। দোকান মালিকের বড় ভাইকে মারধর করে।

অভিযুক্তদের একজন সন্তোষ কুমার রায় বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়। আমদের পক্ষ থেকে হামলা করা হয়নি। যাদের দোকান তারাই ভাংচুর করেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo