বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

ভুল চিকিৎসায় গরুর মৃত্যু: উদাসীনতা আর ভুয়া চিকিৎসকের দাপটে গ্রামজুড়ে কান্না

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৭ Time View

সরকার বেলায়েত :

রংপুরের পীরগঞ্জ উপজেলার গোবর্ধনপুর গ্রাম যেন আজ এক বিষাদভূমি। সবুজ মাঠের বুক চিরে ভেসে উঠছে হতাশার দীর্ঘশ্বাস—ভুল চিকিৎসার বলি হয়ে একের পর এক অসুস্থ হয়ে পড়ছে নিরীহ প্রাণ।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বেলাল মিয়ার পুত্র আপেল মিয়ার দুটি, মোস্তফা মিয়ার একটি গরু ইতোমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। গেন্দু শেখের পুত্রের দুটি ফ্রিজিয়ান গরুসহ আরও কয়েকটি গরু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অথচ এই বিপর্যয়ের সূচনা হয় একটি টিকার মাধ্যমে—যে টিকা দিয়েছেন কথিত এলএসপি হাসান মিয়া, যিনি ইতোমধ্যেই প্রাণিসম্পদ দপ্তর থেকে বরখাস্ত।
স্থানীয়দের অভিযোগ, টিকা দেওয়ার আধাঘণ্টার মধ্যেই একটি গরু ছটফট করতে করতে মারা যায়। বাকিগুলোও মৃত্যুর ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। প্রশ্ন জাগে—কেন একজন বরখাস্ত ব্যক্তি এখনও চিকিৎসার নামে প্রাণ নিয়ে খেলা করতে পারে?
স্থানীয় ইউপি সদস্য সাদিক হাসান সুমন মিয়া তড়িঘড়ি করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করলে অনেক দেরিতে নড়েচড়ে বসে সংশ্লিষ্টরা। পরে উপজেলা ভেটেরিনারি সার্জন মিজানুর রহমান ঘটনাস্থলে এসে চিকিৎসা দেন। কিন্তু ততক্ষণে ক্ষতির যে পাহাড় জমে গেছে, তার দায় কে নেবে?
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির দায় এড়িয়ে বলেন, “ঘটনা শোনার সাথে সাথে চিকিৎসক পাঠানো হয়েছে।” কিন্তু প্রশ্ন থেকেই যায়—ঘটনার আগেই কেন এমন ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? কেন মাঠপর্যায়ে নজরদারির অভাব?
গ্রামের আরেক বাসিন্দা ইয়ামিন মিয়ার একটি গরুও একইভাবে এই হাসান নামের ব্যক্তির চিকিৎসা নেওয়ার এক ঘণ্টার মধ্যে মারা যায়। ফলে এলাকাবাসীর মুখে একটাই কথা—“হাসান কোনো চিকিৎসক নয়, সে একজন ভুয়া চিকিৎসক, প্রতারক!”
এই ঘটনা শুধু কয়েকটি গরুর মৃত্যু নয়, এটি দায়িত্বহীনতা, অবহেলা এবং প্রশাসনিক শিথিলতার নির্মম প্রতিচ্ছবি। যেখানে প্রাণ বাঁচানোর কথা, সেখানে চলছে মৃত্যুর বাণিজ্য।
আজ গোবর্ধনপুরের আকাশে ভাসছে একটাই প্রশ্ন—
“কবে জবাবদিহিতার মুখোমুখি হবে এই অবহেলা?”
“কবে বন্ধ হবে ভুয়া চিকিৎসকের এই বিষাক্ত ছোবল?”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo