বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কৃষক ফ্রন্ট ঢাকা-১৬ আসনে সভাপতি নির্বাচিত কমরেড লায়ন মোঃ শফিকুল ইসলাম সাইমন

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) দেশের অন্যতম প্রধান বামপন্থী ও সাম্যবাদপন্থী রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিন ধরে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ১৯৮০ সালের ৭ নভেম্বর প্রতিষ্ঠিত এই দলটি শুরু থেকেই পুঁজিবাদী আর্থ-সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। ‘মই’ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণকারী বাসদ বর্তমানে বাম গণতান্ত্রিক জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল।

এদিকে, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঢাকা-১৬ আসনে দলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কমরেড লায়ন মোঃ শফিকুল ইসলাম সাইমন। তার এই নির্বাচনে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে যে, তার নেতৃত্বে এলাকায় দলীয় কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে সংগ্রাম জোরদার হবে।

সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর কমরেড লায়ন মোঃ শফিকুল ইসলাম সাইমন কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন কমরেড সরদার হুমায়ুন কবির, কমরেড আব্দুর রাজ্জাক এবং কমরেড লায়ন আলগীর চৌধুরীর প্রতি, যাদের সহযোগিতা ও সমর্থনে তিনি এই দায়িত্ব লাভ করেছেন।

প্রতিক্রিয়ায় সাইমন বলেন, “আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে পালন করবো। আমি সবসময় অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থাকবো এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবো।”

তিনি আরও বলেন, বাসদের আদর্শকে সামনে রেখে সমাজের বৈষম্য দূরীকরণ, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন।

দলের নেতাকর্মীরা মনে করছেন, সাইমনের নেতৃত্বে ঢাকা-১৬ আসনে বাসদের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং জনগণের মাঝে দলটির আদর্শ ও কর্মসূচি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo