রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি নির্বাচিত

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৯ Time View

নিজস্ব প্রতিবেদক ঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-কে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে সারাদেশের বিভিন্ন উপজেলা, জেলা ও বিভাগের সাংবাদিকরা কল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।এ প্রসঙ্গে নবনিযুক্ত সভাপতি ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন,সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার সঙ্গে জড়িত সংবাদকর্মীরা জীবন বাজি রেখে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক সাংবাদিক আর্থিকভাবে অসচ্ছল অবস্থায় জীবন যাপন করছেন। তাদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।তিনি আরও বলেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। এ ক্ষেত্রে আমি সাংবাদিক সমাজের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
নান্দাইল উপজেলার কৃতি সন্তান ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি নির্বাচিত হওয়ায় নান্দাইল প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo