বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কনসালটেশন কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নে লাগাতার অবস্থান কর্মসূচিতে আবারো প্রেসক্লাবের সামনে।

  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৮৯ Time View

এম এ গাফফার
বিশেষ প্রতিনিধি:

বাদ পড়া ৪১৫৯ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণের জন্য আবারো গোটা বাংলাদেশ থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা প্রেসক্লাবের সামনে অবস্থান করছে। গতকাল থেকে শুরু হওয়া এবারের এই লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান ২০১৩ সালে প্রাথমিক বিদ্যালয় গুলি জাতীয়করণের সময় অদৃশ্য কারণে ৪১৫৯ টি প্রাথমিক বিদ্যালয়ের বাদ পড়ে যায় তখন থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বিভিন্নভাবে চলমান এই বিদ্যালয়গুলি জাতীয়করণের জন্য আন্দোলন করে আসছে। ধাপে ধাপে শিক্ষকদের আন্দোলনের কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই স্কুলগুলোর জন্য একটি কনসালটেশন কমিটি গঠন করে দেয় ।এই কনসালটেশন কমিটি ২০২৫ সালের শুরুর দিকে অনাধিক ৫০০০ স্কুল জাতীয়করণের জন্য সুপারিশ প্রেরণ করেন। কিন্তু অদ্যবধি সুপারিশ কৃত স্কুলগুলো জাতীয়করণের ঘোষনা না আসায় শিক্ষকেরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ খোকনের নেতৃত্বে আসা শিক্ষকেরা জানান যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুনের রশিদ খোকন, মহাসচিব ফিরোজ উদ্দিন ,মহিলা বিষয়ক সম্পাদিকা তামান্না ইয়াসমিন, নীলফামারী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জলঢাকা উপজেলা সভাপতি মোঃ মজিবর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন ,রশিদুল ইসলাম, মোঃ মাহবুব রানা, সুজন রায় সহ সারা বাংলাদেশ থেকে আসা শিক্ষক প্রতিনিধিগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo