
মুসা মিয়া ঢাকা মিরপুর:
মেহেদী হাসানকে নৃশংস ভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত রনি, সুমন, ইমরান, রজিব আলামিন, রাব্বি ও রাজ্জাকসহ সকল সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী,খুন চাঁদাবাজি নারী নির্যাতন সহ সকল অপকর্মের সাথে জড়িতদের ফাসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত ঘটনায় শনিবার সকালে ১০ নাম্বার গোলচত্বর মোড়ে বিক্ষোপ্ত জনতা রাস্তা বন্ধ করে বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল করেন।
১০ই ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে সকাল আনুমানিক ১১ টায় কাফরুল থানার সেনপাড়া পর্বতা আল মদিনা ‘স’ মিলের গলিতে ইমরান, রনি ও সুমন সহ অন্যান্য সন্ত্রাসীরা মিলে এ হত্যাকাণ্ড সংঘটিত করে। আহত অবস্থায় আল হেলাল হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা না করে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মৃত মেহেদী হাসানের বড় ভাই এ প্রতিনিধিকে জানান, ভাগ্নে বউয়ের সাথে অবৈধ গোপন সম্পর্কে কথা জানতে পেরে তাকে প্রতিবাদ করতে গেলে পরে প্রতিবাদের একপর্যায়ে তাকে মারধর করে। ধাক্কাধাক্কি ও মার ধরের পরে একপর্যায়ে বিক্ষুব্ধ হয়ে রনি সন্ত্রাসী বাহিনী নিয়ে মৃত ব্যক্তি হাসানকে উপর্যুপরি ছুরি চালিয়ে আহত করে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
বিক্ষোবকারীরা বলেন,ঘটনার চার দিন হলেও এখন পর্যন্ত অপরাধী খুনিদের গ্রেপ্তার করা হয়নি। চারদিন অপেক্ষার পর আজ রাস্তায় নেমেছি। আইনশৃঙ্খলা বাহিনী ও কর্তব্যরত কাফরুল থানার
পুলিশের কর্মকর্তারা জানান অতিদ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত ওসি সাজ্জাদ হোসেন রুমন বলেন, অপরাধী যেই হোক দ্রুত সময়ের মধ্যেই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব।
Leave a Reply