
স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের উদ্যোগে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে। আজ ছিল এর ৮ম দিন।
রবিবার (৯ মার্চ) বিকালে রাজধানীর পল্লবীতে
কিংস্টোন হাসপাতাল সংলগ্ন প্রতিদিনের মতো আজও ইফতার বিতরণ করেন। পল্লবী থানা
স্বেচ্ছাসেবক দল ১লা রমজানের থেকে ৮টি স্থানে ইফতার বিতরণের মাধ্যমে সহানুভূতির বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তার ধারাবাহিকতায় রমজান মাসব্যাপী এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
ইফতার বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের নেতা এসএম জহিরুল ইসলাম, মোশারফ হোসেন, ইব্রাহিম খলিল, রাসেল, জাহিদ মোল্লাহ, সোহাগসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply