বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

আমাগো ব্রিজ না দিলে, আমরা পইচ্চা মইরা যামু”বরগুনা বাঁশি

  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ Time View

 

 

 

কেয়া চৌধুরী নিজস্ব প্রতিবেদক:

 

 

“আমাদের এহানের ব্রিজটা পাশ হইছে, মালামাল রাহার জাগাও দেইক্কা গ্যাছে। এহন হুনি ব্রিজটা কাইট্টা লইয়া গেছে। আমাগো ব্রিজ না দিলে পইচ্চা মইরা যামু” কান্না জড়িত কন্ঠে কথাগুলো কালবেলাকে বলছিলেন পঞ্চাশোর্ধ গৃহিণী কহিনুর বেগম।

একটি ব্রিজের দাবীতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলা গ্রামের শতাধিক এলাকাবাসী মানববন্ধন করেন।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী কালবেলাকে জানান, আমাদের বরগুনা ও বেতাগীতে যাতায়াত করার জন্য দীর্ঘদিন আগে একটি আয়রন ব্রিজ স্থাপন করা হয়। বর্তমানে ব্রিজটির অবস্থা খুবই নড়বড়ে। মাঝখানের লোহার বীম(পাত) ভেঙে বেকে গেছে, গাড়িঘোড়া চলতে পারে না। দীর্ঘ অপেক্ষার পরে আমাদের এখানে একটি গার্ডার ব্রিজ পাশ হয়েছে। মালামাল রাখার স্থান পর্যন্ত ঠিকাদার দেখে গেছেন। পরে লোক মারফত শুনতে পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে খোজ নিয়ে দেখি আনাদের এখানের গার্ডার ব্রিজটি পাশ্ববর্তী গ্রামের মৃধা বাড়ির সামনে একটি নালার উপর স্থাপনের জন্য স্থানান্তরিত করা হয়েছে। আমাদের এখানের প্রায় সহস্রাধিক লোকের চিকিৎসাসহ সকল কাজে জেলা বা উপজেলা সদরে যাতায়াতের জন্য এই ব্রিজটি আমাদের খুবই দরকার। এ ব্রিজটি আমাদের এখানে না হলে আমাদের গ্রামবাসীর অনেক ভোগান্তির শিকার হতে হবে।

স্থানীয় তরুণ সমাজ সেবক মো: মাসুদ কালবেলা মোবাইল ফোনে কালবেলাকে বলেন, ভোগান্তি থেকে মুক্তি পেতে ব্রিজটি আমাদের এখানে স্থাপনের অনুরোধ জানিয়ে বরগুনা জেলা প্রশাসকের বরাবরে আমরা আবেদন করবো।

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে পরে কথা বলবে জানান।

বরগুনা, ০১৭১২৮৮৯৫৪৫
তারিখ: ১৭-১২-২০২৪
ছবি: ব্রিজ স্থাপনের জন্য মানববন্ধন করছেন বকুলতলী গ্রামবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo