• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না: হুইপ জি কে গউছ ফেনীতে দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ধরে আনার ঘোষণা পুলিশ সুপারের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো অধ্যাপক জামাল উদ্দিনকে ছয় কোটি বাংলাদেশি যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে গ্রাম থেকে জাতিসংঘের মঞ্চে: ১৪ বছরের মানবিক উদ্যোগের আন্তর্জাতিক যাত্রা সামনে কি তাহলে তারাও টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে মুক্তিযুদ্ধের স্থাপনায় বারবার আক্রমণ কেন? কাঠালিয়ায় কোটি টাকার ব্রিজে কাঠের সাটারিং! তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা ও ভিডিও চিত্র ধারণের অভিযোগ বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মহাত্মা অশ্বিনী কুমার ইনষ্টিটিউশনের শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি

বরিশালে সাবেক শিক্ষিকার হাত- পা বাধা মরদেহ উদ্ধার

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে সাবেক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৪ টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আমেনা খানম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা ও একটি প্রার্থমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন।
স্থানীয়রা ও বাড়ির মালিক রিনা বেগম জানিয়েছেন, এক বছর আগে আমেনা খানম তার বাসার দ্বিতীয় তলায় ভাড়া নেন। তিনি ওই বাসায় একা থাকতেন। হঠাৎ করে বুধবার রাতে রুম থেকে গন্ধ বের হলে পাশের ভাড়াটিয়া আমেনা খানমের ছেলেকে জানান। আমেনা খানমের ছেলে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। পরে বিষয়টি পুলিশকে জানালে ভোরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দেখতে পায় ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ। পুলিশ তালা খুলে ভেতরে প্রবেশ করে কাপড় দিয়ে হাত-পা বাধা অবস্থায় মরদেহটি খাটের উপরে দেখতে পায়। তারপর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, তাদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা