• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
মেসির হাতে পুরস্কার তুলে দিয়ে আলোচনায় স্পেনের ভবিষ্যৎ রানি লিওনর গাবতলীতে ট্রাফিক মিরপুর বিভাগের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ! স্পেনে সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন মেসি বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর রফিক তালুকদারের ইন্তেকাল বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকেও ছাড়িয়ে গেল আফগানিস্তান ক্যান্সার, অকাল মেনোপজ ও কয়েক দশকের লড়াই: যেভাবে হিমায়িত ডিম্বাশয় টিস্যু থেকে জন্ম নিল এক সুস্থ শিশু দান–সদকা কোথায় করবেন, কোথায় করবেন না পেট্রলপাম্প থেকে তেল নিয়ে পালাচ্ছিলেন দুজন, পাঁচ কিলোমিটার ধাওয়া করে আটক গণিতের অমীমাংসিত সমস্যা: তিনটি ঘনসংখ্যার যোগফল

সাগরকন্যা কুয়াকাটায় দেখা মিলছে ঝিনুকের ‘সাদা গালিচা’মুগ্ধ পর্যটকরা

রাহাদ সুমন / ১০১ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা সৈকতে দেখা মিলেছে বিরল প্রাকৃতিক সৌন্দর্যের। ভোরের আলো ফুটতেই সৈকতের বালুচরে ছড়িয়ে পড়ছে অজস্র সাদা ঝিনুক। দূর থেকে দেখলে মনে হচ্ছে, সাগরের তীরে বিছিয়ে দেওয়া হয়েছে সাদা ঝিনুকের বিশাল গালিচা। প্রকৃতির এমন অনন্য সাজ দেখতে কুয়াকাটায় আসা পর্যটকদের ভিড় বাড়ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, কুয়াকাটা সৈকতের বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য সামুদ্রিক ঝিনুক ও শামুক। বিশেষ করে জিরো পয়েন্ট থেকে লেমফ্রুবন দোলনা পয়েন্ট পর্যন্ত সৈকতের বিস্তীর্ণ এলাকায় সাদা।

স্থানীয় জেলে মতি মিয়া বলেন,ছোটবেলায় সৈকতে হাজার হাজার ঝিনুক ভেসে আসতে দেখেছি। মাঝখানে অনেক বছর ঝিনুকের তেমন দেখা ছিল না। গত বছর থেকে আবার ঝিনুক দেখা যাচ্ছে। এটি সত্যিই আনন্দের খবর। পর্যটকদের আনন্দেও নতুন মাত্রা যোগ হয়েছে।’

ঢাকা থেকে কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটক দম্পতি শিহাব ও সামিমা বলেন, এমন সুন্দর দৃশ্য আগে কখনো দেখিনি। চারপাশে সাদা ঝিনুক দেখে মনে হচ্ছে, যেন রূপকথার কোনো সমুদ্রসৈকতে এসেছি। এই সৌন্দর্য যদি দীর্ঘদিন থাকে,তাহলে কুয়াকাটায় পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে।’

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন,সৈকতে ঝিনুকের এমন প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের জন্য নতুন আকর্ষণে পরিণত হয়েছে। এটিকে পর্যটন প্যাকেজের সঙ্গে যুক্ত করা গেলে স্থানীয়দের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে ব্যবসায়িক উদ্দেশ্যে যাতে কেউ ঝিনুক সংগ্রহ করে নিয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি প্রয়োজন।

কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মতিউর রহমান বলেন,এমন অপরূপ দৃশ্য অনেক বছর ধরে দেখা যায়নি। সৈকতের এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় বিচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম বলেন,পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পর্যটনশিল্প রক্ষায় আমরা কাজ করছি। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায়ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা প্রয়োজনীয় ভূমিকা রাখবেন।

প্রকৃতির স্বাভাবিক নিয়মে জোয়ার-ভাটার সঙ্গে সৈকতে ঝিনুকের এমন উপস্থিতি কুয়াকাটার পর্যটনে নতুন আকর্ষণ তৈরি করেছে। স্থানীয়দের প্রত্যাশা, যথাযথ সংরক্ষণ ও সচেতনতা থাকলে ঝিনুকের এই প্রাকৃতিক সৌন্দর্য কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা