• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Headline
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল তৃতীয় জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ বরিশালের মিডিয়াঙ্গন আজ সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের পিতা আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী বানারীপাড়া ও উজিরপুরে ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শিক্ষা কার্যক্রম ব্যহত প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রনয়ন করা হবে : প্রতিমন্ত্রী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ; ব্যর্থতায় কঠোর ব্যবস্থার হুশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

বরিশালে ছাদ থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ, লঞ্চের সময়সূচি স্থগিত

Reporter Name / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক :

বরিশালের মেহেন্দীগঞ্জে যাত্রীবাহী অভ্যন্তরীন রুটের লঞ্চের ছাদ থেকে পা পিছলে কালাবদর নদীতে পরে মো. রানা (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় যাত্রী নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে মোল্লা ট্রান্সপোর্ট কোম্পানী লঞ্চ এমএল লিমা এক্সপ্রেস-৪ এর চলাচলের সময়সূচি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (২ জুন) সকাল সোয়া সাতটার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরপশ্চিম এলাকার কালাবদর নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজ রানা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। তিনি মা-বাবার সাথে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়ায় গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুইদিন আগে জাঙ্গালিয়ার কামরুল মোল্লার মেয়ের বিয়ের অনুষ্ঠানে রানার পরিবার অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে মঙ্গলবার সকালে তারা নিজ এলাকায় ফেরার উদ্দেশ্যে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এমএল লিমা এক্সপ্রেস-৪ লঞ্চে যাত্রা করেন। লঞ্চে ওঠার কিছুক্ষণ পরই অসাবধানতাবশত রানা ছাদ থেকে পা পিছলে নদীতে পড়ে যান। সাঁতার না জানায় মুহুর্তেই তিনি প্রবল স্রোতের টানে তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার পরপরই এলাকাবাসী জাল ও নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে নদীর তীব্র স্রোতের কারণে রানাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। খবর পেয়ে কালীগঞ্জ নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি।

কালীগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক মো. এনামুল হক বলেন, নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। নিখোঁজ কিশোরকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর যাত্রী নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বরিশাল নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা এক আদেশে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে লঞ্চটি চলাচলের সময় ছাদে যাত্রী বহন করতে দেখা যায়, যা নৌযান পরিচালনার নিরাপত্তা নির্দেশনার পরিপন্থী। যাত্রীবাহী নৌযানের ছাদে যাত্রী বহন দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এবং যাত্রী নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোল্লা ট্রান্সপোর্ট কোম্পানীর এমএল লিমা এক্সপ্রেস-৪ এর চলাচলের সময়সূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা